Monday, 9 March 2026 |
শিরোনাম
New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আ’লীগের সাংবাদিক সম্মেলনে সংগঠন বিরোধী কার্যক্রমের অভিযোগ

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: January 17, 2011 | 11:25 AM

 হাকিকুল ইসলাম খোকনঃ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে গত ৬ জানুয়ারী সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের গ্রান্ড সুইটসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  মহাজোট সরকারে দুই বছর পূর্তি উপলক্ষ্যে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল আলম।

 

 

  এ সময় উপস্থিত ছিলেন আইন বিষয়ক সম্পাদক শাহ মোঃ বখতিয়ার, মহিলা সম্পাদিকা আইরিন পারভীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য ও জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক সমন্বয়কারী আবদুর রহীম বাদশা, লুৎফুল করিম, রমেশ চন্দ্র নাথ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি এম.আর. আমিন, সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম, শেখ হাসিনা মঞ্চের সিনিয়র সহ-সভাপতি টি.মোল্লা, সাধারণ সম্পাদক কায়কোবাদ খান, লস্কর মইজুর রহমান জুয়েল, জসিম উদ্দিন মিঠু, জুয়েল আহমেদ, মঞ্জুর চৌধুরী নান্নু, লিটন, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ বলেছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক খালিকদ হাসান বাংলাদেশে যাবার প্রাক্কালে নিউইয়র্ক প্রবাসী সহ-সভাপতি হাজী শফিকুল আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেন নভেম্বর মাসে।১৮ ডিসেম্বর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাংলাদেশে চলে গেলে সংগঠনের একমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উল করিম গঠনতান্ত্রিকভাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।সংগঠনের সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী সংগঠন বিরোধী কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন ও বিবৃতিতে নিজেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দাবী করতে থাকে। এতে করে সংগঠনের ভাবমুর্তি বিনষ্ট হচ্ছে বলে জানান সংগঠনের নেতা কর্মীরা।

ট্যাগ:
Situs Streaming JAV