Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র কিছু বাংলাদেশী সহ ১৪৫ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: November 19, 2019 | 11:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র কিছু বাংলাদেশী সহ ১৪৫ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ওই ১৪৫ জন একটি বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশ হয়ে ভারতের রাজধানী নয়া দিল্লিতে পৌঁছেছেন। আজ বুধবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ভারতীয়রা। এর মধ্যে বেশির ভাগই অবৈধ অভিবাসী। আর কিছু আছেন, যারা ভিসার নিয়মকানুন লঙ্ঘন করেছেন। বিমানবন্দরে এ বিষয়ে অবহিত কয়েকজন কর্মকর্তা বলেছেন, ওই বিশেষ ফ্লাইটে কিছু বাংলাদেশী নাগরিকও ছিলেন। এ ছাড়া ছিলেন দক্ষিণ এশিয়ার আরো কিছু নাগরিক। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। এতে বলা হয়েছে, যেসব ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে তাদের বেশির ভাগই অসাধু দালাল চক্রের খপ্পরে পড়েছিলেন। আন্তজার্তিক চক্রের স্থানীয় এজেন্টরা তাদেরকে বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করেছিল। অবৈধ উপায়ে তাদেরকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আবার কিছু ভারতীয় আছেন যারা ভিসার নিয়ম লঙ্ঘন করে মেয়াদ শেষেও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তাদেরকে ফেরত পাঠানো হয়েছে।
ওই কর্মকর্তা আরো বলেছেন, আমরা জানতে পেরেছি ওই বিশেষ ফ্লাইটে ছিলেন কিছু বাংলাদেশী ও শ্রীলঙ্কান নাগরিক। এসব অভিবাসীর বেশির ভাগের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদেরকে শুধু জরুরি সার্টিফিকেট দেয়া হয়েছে সফর সংক্রান্ত। এ অনুমতি ওয়ানওয়ে’র। অর্থাৎ তারা শুধু দেশে ফিরতে পারবেন।
দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩ দিয়ে এসব অভিবাসীকে গ্রহণ করা হয়। ওই কর্মকর্তা বলেছেন, তাদের সম্পর্কে রেকর্ড রাখা হবে। রাখা হবে আরো কিছু ডকুমেন্ট। অতীতে আমরা দেখেছি, প্রতিজন মানুষকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার বিনিময়ে দালালরা হাঁকিয়ে নেয় ১০ থেকে ১৫ লাখ রুপি। যেহেতু এসব মানুষের কিছু ভারতে ফিরে এসেছেন, তাই ভারতে এসব দালালদের চিহ্নিত করা সহজ হবে। এসব দালাল বিভিন্ন রাজ্যের। তবে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের সহায়তা নেয়া হবে তাদেরকে সনাক্ত করতে। এর আগে ২৩ শে অক্টোবর একই রকম অবস্থার শিকার ১১৭ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। ১৮ই অক্টোবর মেক্সিকোর তোলুকা সিটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং ৭৪৭ বিমানে করে পাঠানো ৩১১ জন ভারতীয়কে। দিল্লি পৌঁছার পর তাদেরকে নিরাপত্তা রক্ষাকারীরা তাদের জিম্মায় নেয়। হিন্দুস্তান টাইমস

ট্যাগ:
Situs Streaming JAV