Monday, 16 March 2026 |
শিরোনাম
বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আহবায়ক কমিটির কর্মী সভা ৩০ জুন

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: June 20, 2019 | 8:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র আহবায়ক আবদুন নূর বড় ভূঁইয়া ও সদস্য সচিব হাজী আবদুর রহমান এর যৌথ আহবানে ১৭ই জুন সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে জাতীয় পার্টির নিজস্ব কার্য্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আবদুন নূর বড় ভূইয়া। সভা পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব এম জাফর মিতা।

বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক ওসমান চৌধুরী, যুগ্ম সচিব জহিরুল করিম, আহবায়ক কমিটির সদস্য ইসমাঈল খান আনসারী, মাহবুবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান অনিক, তোফায়েল আহম্মেদ চৌধুরী, সব্বির লস্কর, গিয়াস উদ্দিন, শাহজাহান সাজু, আব্দুল খালেক লালু, কাজী আবদুল আউয়াল, যুব সংহতি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদির লিপু, যুবসংহতি যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শক্তি গুপ্ত প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রবাসে অবস্থানরত এরশাদ প্রিয় জাতীয় পার্টির সকলকে ঐক্যবদ্ধ করে দলকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। দলকে তার নিজস্ব গতিতে সুশৃংঙ্খলভাবে যথাযথ নিয়ম-নীতির ভিত্তিতে দলকে পরিচালনা করার দাবী জানান।সভায় সভাপতি তার বক্তব্যে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক কমিটির সকল যুগ্ম আহবায়কবৃন্দ, সকল যুগ্ম সদস্য সচিববৃন্দ ও আহবায়ক কমিটি সকল সদস্যবৃন্দদেরকে অভিনন্দন জানিয়ে বলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সকল স্তরের নেতাকর্মীদের দীর্ঘ দিনের প্রাণের দাবী প্রবাসে অবস্থানরতঃ এরশাদ প্রিয় জাতীয় পার্টির সকলকে ঐক্যবদ্ধ করে স্বতঃষ্ফুর্ত ও অর্থবহ সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী কার্য্যকরী কমিটি উপহার দেওয়া।

সভাপতি আগামী দিনে জাতীয় পার্টির সকল কার্য্যক্রম যথাযথ দলীয় নিয়ম-নীতির ভিত্তিতেই পরিচালিত হবে বলে আশ্বাস প্রদান করেন ও বলেন। নিজেদের মধ্যে ভেদাভেদ ভূলে সকলকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান। সভায় সকলের সাথে আলাপ আলোচনা করে আগামী ৩০ শে জুন রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস এর ইত্যাদি গার্ডেন রেষ্টুরেন্টে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এর কর্মী সভার আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। উল্লেখিত সভায় যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহবায়ক কমিটির সকল যুগ্ম আহবায়ক বৃন্দ সকল যুগ্ম সদস্য সচিব বৃন্দ ও আহবায়ক কমিটির সকল সদস্যবৃন্দদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান। পরিশেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV