যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আহবায়ক কমিটির উপজেলা দিবস উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিপুল সংখ্যক নেতা ও কর্মীদের উপস্হিতিতে ২৭শে অক্টোবর রবিবার জ্যাকসন হাইটস্হ Talk of the Town Restaurant এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা বলেন, গ্রামীন জনপদের উন্নয়নে উপজেলা পদ্বতির পূর্নাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবী। বক্তারা আরো বলেন, উপজেলা আদালতের মাধ্যমে বিচার ব্যবস্হা জনগনের দোরগড়ায় পৌছে দিয়েছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। এখন উপজেলা আছে কিন্তু সেখানে আদালত নেই, ফলে গ্রামীন জনগন উপজেলার প্রকৃত সুফল থেকে বণ্চিত হচ্ছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথি সাবেক সংসদ শহীদুর রহমান, আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো: এ বার ভূঁইয়া, যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন, সাবেক উপদেষ্টা ঈসমাইল খান আনসারী, সাবেক উপদেষ্টা মাহবুব চৌধূরী, যুগ্ম সদস্য সচিব জাফর মিতা, যুগ্ম সদস্য সচিব গোলাম করিম জহির, সাবেক সহ সভাপতি তোফায়েল চৌধুরী, সিলেট মহানগর সাধারন সম্পাদক এডভোকেট এম এ কাইয়ুম, রাজশাহী মহানগর সভাপতি সাহাব উদ্দিন বাচ্চু, সাবেক সহ সভাপতি শবির লস্কর, সাবেক সহ সভাপতি গিয়াস উদ্দিন, জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, যুব সংহতির সাধারন সম্পাদক এবিএম খাইরুল, যুব সংহতির সহ সভাপতি ফেরদৌস ওয়াহেদ, যুব নেতা শাজাহান সাজু, সদস্য আবুল কাসেম চৌধুরী, সদস্য মোস্তাক আহমেদ চৌধুরী বাবুল, সদসয উত্তম কুমার ডাকুয়া, সদস্য রবিয়ুল আলম প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব গোলাম করিম জহির। সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মো: এ বার ভূঁইয়া।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








