Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ২৪ নভেম্বর ২০১৫ এর পূর্বেই Machine Readable Passport (MRP) গ্রহণ করার আহ্বান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইর্য়ক-এর

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: October 6, 2014 | 11:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : হাতে লেখা পাসপোর্ট ২৪ নভেম্বর ২০১৫ এর পরে আর গ্রহণযোগ্য হবে না এবং International Civil Aviation Organization (ICAO) এর সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে উক্ত সময়ের পূর্বেই Machine Readable Passport (MRP) গ্রহণ করতে হবে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইর্য়ক- এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ২৪ নভেম্বর ২০১৫ এর পূর্বেই Machine Readable Passport (MRP) গ্রহণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইর্য়ক। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্যুলেট এর অধিক্ষেত্রাধীন (Jurisdiction) স্টেটসমূহ Connecticut, New Hampshire, New Jersey, New York, Maine, Vermont, Massachusetts এবং Rhode Island বসবাসকারী যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীর জানানো যাচ্ছে যে, হাতে লেখা পাসপোর্ট ২৪ নভেম্বর ২০১৫ এর পরে আর গ্রহণযোগ্য হবে না এবং International Civil Aviation Organization (ICAO) এর সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে উক্ত সময়ের পূর্বেই Machine Readable Passport (MRP) গ্রহণ করতে হবে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইর্য়ক আবেদকারীদের দ্রুততর সেবা প্রদানের ব্যাপারে বদ্ধপরিকর। এক্ষেত্রে প্রক্রিয়াজনিত আনুষ্ঠানিকতা (processing formalities) দ্রুততর ও সহজতর করার জন্য আবেদনকারীদের কনস্যুলেটে আসার পূর্বেই নিজ দায়িত্বে অন-লাইনে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট আউটসহ অত্র অফিসে জমা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, MRP আবেদনকারীর সংখ্যা সম্প্রতি বহুগুণে বেড়ে যাওয়ায় এবং আবেদনপত্র এ অফিসে অনলাইনে পূরণ করা ও অন্যান্য প্রক্রিয়াগত কারণে সংশ্লিষ্ট আবেদনকারীকে দীর্ঘ সময় কনস্যুলেটে অপেক্ষা করতে হয়। অনলাইনে পূরণকৃত ফরম আবেদনকারী সঙ্গে নিয়ে আসলে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী কর্মকর্তাও দ্রুততর সময়ে সেবা প্রদানে সক্ষম হবেন। এমতাবস্থায়, সকল আবেদনকারীকে MRP ফরম অনলাইনে (www.passport.gov.bdপূরণ করে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ কনস্যুলেটে জমাদানের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইর্য়ক প্রবাসীদের জরুরী প্রয়োজন এবং সেবা প্রদানের কথা বিবেচনা করে সম্প্রতি একটি জরুরী নাম্বার (৬৪৬-৬৪৫-৭২৪২) চালু করেছে। উক্ত মোবাইল ফোনের মাধ্যমে অতি জরুরী কোনো বিষয়ে সপ্তাহের যে কোনো দিন প্রয়োজনীয় সেবা ও পরামর্শ পাওয়া সম্ভবপর হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV