যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরের সঙ্গে অলরাউন্ডার সাকিবের আক্দ




সাকিব আল হাসান। নামটি দেখে হয়তো ভাবছেন বাংলাদেশ ক্রিকেটের বা ক্রিকেট দলের কোনো খবর। কিন্তু না। আজ এই অলরাউন্ডার জীবনের নতুন একটি ইনিংস শুরু করলেন। তিনি বিয়ে করেছেন। পাত্রী উম্মে আহমেদ শিশির। রাজধানীর রূপসী বাংলা হোটেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী এই তরুণীর সঙ্গেই সাকিবের আক্দ হয়। তবে কিছুটা ঘরোয়াভাবেই হবে সবকিছু। বিয়ের অনুষ্ঠান হবে আগামী মার্চ মাসে। ক্রিকেটারদের মধ্যে এই অনুষ্ঠানে শুধু উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের বিস্ফোরক ওপেনার তামিম ইকবাল। এছাড়া দুই পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েই শিশিরের সঙ্গে পরিচয় সাকিবের। পরিচয় থেকেই প্রণয়। দুজনের পছন্দে বিয়ে হলেও পারিবারিকভাবেই হয়েছে সবকিছু। শিশিরের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়, তবে থাকেন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে। সেখানেই পড়াশোনা করছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে।প্রথম আলো
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








