যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ’র নতুন কমিটি : আহবায়ক ড. রাব্বি আলম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ১৯৭৪ সালে বাংলাদেশের বরেন্য বুদ্ধিজীবি, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় সমুহের উপাচার্য এবং অধ্যাপকবৃন্দের উদ্যোগে ঢাকায় গঠিত হয় বঙ্গবন্ধু পরিষদ। বঙ্গবন্ধুর মৃত্যুর পর এ সংগঠনের কার্য্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর ১৯৮০ সাল থেকে একটু একটু করে কাজ শুরু হয়। ১৯৮৫ তে ড. এনায়েতুর রহিম এবং ড. নূরুন্নবীর যৌথ নেতৃত্বে গঠিত হয় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। ১৯৯৬ সালে অনুমোদনপ্রাপ্ত ড. নূরুন্নবীর নেতৃত্বের কমিটিটি অনেক উল্লেখযোগ্য কার্য্যক্রম উপহার দেয়। ১৯৯৭ সালে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ডা: এস এ মালেক প্রধান অতিথী হিসেবে নিউইয়র্কে বঙ্গবন্ধু পরিষদের সম্মেলনে অংশগ্রহন করেন এবং ড. নূরুন্নবীর বাসায়ও থাকেন। পরের বছর “পলাশী থেকে ধানমন্ডি” নাটক এর মন্চায়নে আ: গাফফার চৌধুরী অংশ নেন। এরপর থেকে অজানা কারনে ঢাকার কেন্দ্রীয় কমিটির সাথে নিউইয়র্ক কমিটির দূরত্ব সৃষ্টি হয়। সেই থেকে তারা কেন্দ্রের সাথে যোগাযোগহীন হয়ে পড়েন। প্রায় ২২ বছর কোনরকম যোগাযোগ না থাকায় কেন্দ্র থেকে নেতৃত্ব পরিবর্তনের সীদ্ধান্ত নেয়া হয়। তারই ধারাবাহিকতায় গত ২৯ জানুয়ারি মিশিগান নিবাসী ড. রাব্বী আলমের নেতৃত্বে নতুন কমিটি অনুমোদন দেয় ঢাকা থেকে। নব গঠিত কমিটি (২০২০) নিম্নরূপ:
আহ্ববায়ক : ড. এম ডি রাব্বী আলম (মিশিগান), যুগ্ম-আহ্ববায়ক : আনোয়ার কবির খাঁন (মিজোরি), কৃষিবিদ শেরে আলম রাসু (মিজোরি), রেহান রেজা (ক্যানসাস), ড. মাসুদুল হাসান (নিউইয়র্ক), খান শওকত (নিউইয়র্ক), মোহাম্মাদ আলমগির (ভারজিনিয়া), নাহিদা নাসের ইয়াসমিন (টেক্সাস), নুর বাবুল (ক্যালিফোরনিয়া), এম ডি আলী হুসাইন (জর্জিয়া), ড. সুলতান সালাউদ্দিন আহমেদ ফ্লোরিডা), এবং আতিকুর রহমান (ফ্লোরিডা)।
কার্যকরী সদস্য : ড. খাজা শাহাব আহমেদ (মিশিগান), মাহমুদ কাইকোবাদ (টেক্সাস), ড. আব্দুল বাতেন (নিউ ইয়র্ক), সোরাফ সরকার (নিউ ইয়র্ক), এম ডি শাহাবউদ্দিন (মিশিগান), ড. রশিদ মালিক (জর্জিয়া), আব্দুর রাজ্জাক তালুকদার (মিজোরি), মিনহাজ আহমেদ (নিউ ইয়র্ক), মিনহাজ রাসেল চৌধুরী (মিশিগান), সাফুল্লাহ চৌধুরী লেবু (ফ্লোরিডা), দেওয়ান আরশাদ আলী বিজয় (ভারজিনিয়া), মোঃ রহমান বাদল (পেন্সিলভেনিয়া), হাবিব মুরশেদ (নেব্রাস্কা), ড. মুনসুর রহমান (ইন্ডিয়ানা), অজিত কল্পনা দাস (মিশিগান), অবসর এসএসজি লিও নারদ্য (মেরিল্যান্ড), কানুন দনাল বড়ুয়া (মিশিগান), মেহরাজ ফাহমি (নিউ ইয়র্ক), এবং এম ডি নুরুল হাসান পারভেজ (মিশিগান)।
নব-নির্বাচিত আহবায়ক ড. রাব্বি আলম বলেন, যারা এতদিন যাবত এই নামে সংগঠন করছেন তারা এবং আমরা সবাই বঙ্গবন্ধুর সৈনিক, তাই আমাদের এক হওয়া প্রয়োজন। নতুন এবং পুরাতন নেতৃবৃন্দের সবাই আসুন, সবাই মিলে এ সংগঠনটিকে আরও সফল করে তুলি। ড. নূরুন্নবী প্রবাসীদের কাছে আদর্শ, এবং এ সংগঠনের অভিগ্গ নেতৃবৃন্দ সকলের প্রেরনা। ড. নূরুন্নবী দীর্ঘ ৩৫ বৎসর যাবত নেতৃত্ব দিয়ে নিউইর্য়ক সহ বিভিন্ন ষ্টেটে এ সংগঠনটিকে ব্যাপক জনপ্রিয় করেছেন। এই সফলতা যেন কোন রকম দলাদলিতে বিফল না হয় সেটিও ভেবে দেখা দরকার। ড. নূরুন্নবীকে প্রধান উপদেষ্টা বা ১নং উপদেষ্টা রেখে সবাইকে নিয়ে নতুন অগ্রযাত্রা শুরু করা সম্ভব কিনা বিষয়টা ভেবে দেখুন। আলোচনার মাধ্যমে সমাধান করতে আমরা প্রস্তুত। আসুন আমরা প্রমান করি ঐক্যবদ্ধ মুজিব সেনারা একটি শক্তি। যারা এই সংগঠনে থাকতে আগ্রহী, বিভিন্ন ষ্টেটে শাখা খুলতে আগ্রহী তাদেরকে (৮১৬)-৩৭২-১৮৭৩ অথবা (৯১৭)-৮৩৪-৮৫৬৬ নং এ যোগাযোগের আহবান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








