যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের ভার্চুয়াল আলোচনা সভা রোববার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বছরব্যাপী জন্মশত বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উদযোগে আগামী ৪ অক্টোবর রোববার সন্ধ্যে ছয়টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ভার্চুয়াল আলোচনা সভা। এর মধ্যে থাকছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে পাঠ ও তার ওপর বিশ্লেষণধর্মী আলোচনা পর্ব।
আয়োজক সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী ও লেখক ড. নুরন নবী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী প্রাণবন্ত এই আয়োজনটিকে সফল করে তুলতে বঙ্গবন্ধু পরিষদের সদস্যসহ আগ্রহী বাংলাদেশিদেরকে অংশগ্রহনের আহবান জানিয়েছেন।
সভায় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটি ছাড়াও ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, নিউ ইংল্যান্ড ও বোস্টন শাখা কমিটির সদস্যদেরকেও ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।

এই আয়োজনটি যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়াল পদ্ধতিতে জুম অপশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। অংশগ্রহণকারীদেরকে জুম আইডি 346 883 3738 (৩৪৬ ৮৮৩ ৩৭৩৮) নম্বরে প্রবেশ করে 1G7nek পাস ওয়ার্ডের মাধ্যমে সভায় যোগ দিতে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








