Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর বহিস্কারাদেশ প্রত্যাহার:বিএনপি নেতা কর্মীদের মধ্যে আনন্দের বন্যা

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: November 8, 2010 | 7:28 PM

 নিউজ ওয়ার্ল্ড, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর বিরুদ্ধে আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত সপ্তাহে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া  তার বহিস্করাদেশ প্রত্যাহার সংক্রান্ত নির্দেশনামায় সাক্ষর করেছেন। খবরের সত্যতা জানতে ঢাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই বিষয়ক সার্কুলারে স্বাক্ষর করেছেন।

 

 

 

 তিনি বলেন, জিল্লুর রহমান জিল্লুর অতীত বর্তমান সবই আমরা মূল্যায়ন করেছি। দেশে ও প্রবাসে বাংলাদেশী জাতিয়তাবাদে বিশ্বাসীদের জন্য তিনি যা করেছেন সেটা বেগম খালেদা জিয়া নিজেও জানেন। জিল্লুকে নিয়ে দলীয় চেয়ার পার্সনের আগ্রহেই বিষয়টি তাড়াতাড়ি সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চেয়ারপার্সন সিদ্ধান্তে স্বার করার পর পর আমরা জিল্লুকে অভিনন্দন জানিয়েছি। আশা করবো যুক্তরাষ্ট্র বিএনপির নেতা কর্মীরা এখন থেকে সব বাধা ও প্রতিবন্ধকতার দেয়াল ডিঙ্গিয়ে দেশ ও জাতির স্বার্থে কাজ করবেন। সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে আর কোন বাঁধা থাকবে না।
বিএনপি আন্তর্জাতিক বিষংয়ক সম্পাদক লন্ডন প্রবাসী কমর উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জিল্লুর বহিস্কারাদের প্রত্যাহারের বিষয়টি আমিইতো চেষ্টা করছিলাম। সুতরাং আমার চাইতে এখবরে বেশী খুশী আর কে হতে পারে। 
বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্ঠা ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত শমসের মোবিন চৌধুরী বীর বিক্রমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চেয়ারপার্সন জিল্লুকে দলের ফিরিয়ে নেয়া সংক্রান্ত সিদ্ধান্তে স্বারের পর পরই আমি নিজে ফোন করে তাকে অভিনন্দন জানিয়েছি। আমরা মনে করি জিল্লুর প্রতি দলীয় চেয়ারপার্সনের এটা যথাযত মুল্যায়ন। এজন্য জিল্লু ছাড়াও দলীয় চেয়ারপার্সনকেও অভিনন্দন জানিয়েছি আমরা। 
বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এক বিবৃতিতে বলেন, জিল্লুর রহমান জিল্লুর বহিস্কারাদেশ প্রত্যাহারে যুক্তরাষ্ট্রে জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে। দেশে বর্তমান রাজনৈতিক সংকটে বিএনপি যুক্তরাষ্ট্র শাখা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জিল্লুর নেতৃত্ব আরো সংগঠিত হবে এটাই আমার প্রত্যাশা। আমি জিল্লুর সুন্দর ভবিস্যত এবং সাফল্য কামনা করি। 
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন এক বিবৃতিতে জিল্লুর রহমান জিল্লকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জিল্লুর রহমান জিল্লু একজন দ সংগঠক। তার নেতৃত্বে বিদেশে বিএনপি আরো সংগঠতি হবে এটাই আমাদের কামনা। আমি বেগম খালেদা জিয়াকে এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 
বিএনপি ঢাকা মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বলেন, জিল্লুর বহিস্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি বিএনপির জন্য বিরাট সুসংবাদ। ব্যক্তিগতভাবে এই খবরটি আমাকে আনন্দিত করেছে। বিএনপি চেয়ারপার্সনকে এজন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, জিল্লুর নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিএনপি আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে এটাই আমাদের প্রত্যাশা বিএনপি ছাড়া কোন বিকল্প নেই। জিল্লুর নেতৃত্বে সবাই ঐক্যবব্ধভাবে দল চালাবেন এটাই আমাদের প্রত্যাশা।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা জাতীয় প্রেসকাবের সভাপতি শওকত মাহমুদ বলেন, দলীয় চেয়ারপার্সন বিএনপি যুক্তরাষ্ট্র শাখা সম্পর্কে অবহিত। তিনি নিজেই জিল্লুকে দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন। এটা বিএনপির সকলের জন্যই আনন্দের খবর। ব্যক্তিগতভাবে আমি জিল্লুকে অভিনন্দন জানাই।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর বহিস্কারাদেশ প্রত্যাহার করায় অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির পরীতি সৈনিক জিল্লুর নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিএনপি ঐক্যবদ্ধ হবে এটাই এখন সময়ের দাবী।
বিএনপি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, প্রথমেই আমি মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি। তারপর কৃতজ্ঞতা জানাচ্ছি দলের চেয়ার পার্সন আমার মাতৃসম বেগম খালেদা জিয়া সহ কেন্দ্রীয় নেতাদের কাছে। এছাড়া বিএনপি যুক্তরাষ্ট্র নেতা কর্মীরা আমার দুর্দিনে যেভাবে সাহস ও সমর্থন যুগিয়েছেন সেটা সত্যিই এক বিরল সম্মান। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ।
জিল্লুর রহমান জিল্লু বলেন, আমাকে কেন দল থেকে বহিস্কার করা হলো এনিয়ে নিজেকে অনেক প্রশ্ন করেছি। কিন্তু কোন কারণ খুজে পাইনি। কারণ সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমি ছাত্রদলের সদস্য। এর বাইরে কোন পরিচয় নেই। 
যুক্তরাষ্ট্র বিএনপির আলহাজ্জ সুলাইমান ভুইয়া তার প্রতিক্রিয়ায় বলেন, আমি প্রথমেই মহান আল্লার শুকরিয়া আদায় করছি। আমার মনে হয়, এই খবরে আমার চাইতে বেশী খুশী অন্য কেউ হয়নি। আমরা এক সাথে দল করি। এখন উনার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এটা সত্যিই আমাদের জন্য বিরাট সুখবর। আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই জিল্লুর রহমান জিল্লুকে। আর কৃতজ্ঞতা প্রকাশ করছি বেগম খালেদা জিয়ার প্রতি।
যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমদ জিল্লুর রহমান জিল্লুর বহিস্কারাদেশ প্রত্যাহারে প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সহ সভাপতি আজাহারুল হক মিলন এক বিবৃতিতে জিল্লুর রহমান জিল্লুর বহিস্কারাদেশ প্রত্যাহারে বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। 
যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল উদ্দীন বলেন, যুক্তরাষ্ট্র বিএনপির নিবেদিত প্রাণ নেতা হচ্ছেন জিল্লুর রহমান জিল্লু। দলীয় চেয়ারপার্সন তাকে মূল্যায়ন করায় অভিনন্দন জাানাচ্ছি তাঁকে। দলের দুর্দিনে জিল্লু ও আলহাজ্ব সুলাইমান ভুইয়া অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না। এজন্য আমরা আশা করবো আলহাজ্ব সুলাইমান ভুইয়ার বিষয়টিও ত্বরিৎ সমাধান করা হবে।
যুক্তরাষ্ট্র বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম এক বিবৃতিতে জিল্লুর রহমান জিল্লুর বহিস্করাদেশ প্রত্যাহারে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, সঠিক সময়ে দলীয় চেয়ারপার্সন সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন বলে আমরা মনে করি। এজন্য বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানাই। 
নিউজার্সী বিএনপির সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির সহ সভাপতি আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী ও যুগ্ম সম্পাদক আবুল হোসেন সুরমান এক বিবৃতিতে জিল্লুর রহমান জিল্লুর বহিস্কারাদেশ প্রত্যাহারে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জিল্লু হচ্ছেন সময়ের পরীায় উত্তীর্ন একজন নেতা। তাঁকে মুলায়ন করায় অভিনন্দন জানাচ্ছি দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ কেন্দ্রীয় নেতাদের। 
ক্যালিফোর্নিয়া বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আব্দুল বাসিত বলেন,জিল্লুর রহমান জিল্লুকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছিল। এই বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য আমি ক্যালিফোর্নিয়া বিএনপির প থেকে জিল্লুর রহমান জিল্লুকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে।
এছাড়া যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আব্দুল বাতেনকে অন্তর্ভুক্ত করায় তিনি তাকে অভিনন্দন জানান। 
টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ প্রিন্স অত্যন্ত অন্যায়ভাবে জিল্লুর রহমান জিল্লুকে বহিষ্কার করা হয়েছিল। আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্রের জিল্লুর রহমান জিল্লুর নেতৃত্বের কোন বিকল্প নেই। চেয়ার পার্সনের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র বিএনপির জন্য এক বিরাট সুখবর। 
এদিকে যুক্তরাষ্ট্র যুবদলের পে ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ উদ্দীন ঠাকুর, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম খান, মাহফুজুর রহমান, আহবাব হোসেন চৌধুরী খোকন, আতিকুল আহাদ, আমানত হোসেন আমান, আবুল কাশেম, মিজানুর রহমান মিজান, ফখরুল ইসলাম দেলোয়ার, বেলাল আহমদ চৌধুরী, কয়েস আহমদ চৌধুরী, তোফায়েল চৌধুরী লিটন, রেজাউল আজাদ ভুইয়া, শামীম আহমদ মিজান, মোহাম্মদ বুরহান উদ্দীন, সৈয়দ এনাম, জীবন সফি, কাজী আমিরুল ইসলাম স্বপন, আনোয়ারুল হক লেবু, এস এম মাইনুল করিম টিপু পৃথক বিবৃতিতে জিল্লুর রহমান জিল্লুকে অভিনন্দন জানিয়েছেন। 
যুক্তরাষ্ট্র মহিলা দল নেত্রী শাহানা বেগম এক বিবৃতিতে বে জিল্লুর রহমান জিল্লুকে অভিনন্দন জানিয়েছেন। 
নিউইয়র্ক স্টেট বিএনপি ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ লস্কর এক বিবৃতিতে বেগম খালেদা জিয়া ও জিল্লুর রহমান জিল্লুকে অভিনন্দন জানিয়েছেন। 
যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল বাতেন এক বিবৃতিতে জিল্লুর রহমান জিল্লুকে অভিনন্দন জানিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। 
জিয়া স্মৃতি সংসদের সভাপতি মাহফুজুর রহমান এক বিবৃতিতে জিল্লুর রহমান জিল্লুর বহিস্কারাদেশ প্রত্যাহার করায় বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 
বিএনপি যুক্তরাষ্ট্র শাখার নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে জানা গেছে, যুক্তরাষ্ট্র বিএনপি আপাতত কোন অনুষ্ঠান করবে না। বিএনপির অপর নেতা আলহাজ্ব সুলাইমান ভুইয়ার বহিস্কারাদেশ প্রত্যাহারের পর আনুষ্ঠানিকভাবে দুজনকে বরণ করা হবে বলে জানা গেছে।
এদিকে জিল্লুর রহমান জিল্লুর বহিস্কারাদেশ প্রত্যাহারের খবর রোববার বিকেলে ছড়িয়ে পড়ার সাথে সাথে যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। শত শত নেতা কর্মী ফোন করে অভিনন্দন জানান জিল্লুর রহমান জিল্লুকে। 
অনেকেই তার বাড়ীতে নিয়ে যান ফুল মিস্টি। বিএনপি নেতা আবু সাইদ আহমেদ জানান, রোবরার রাতভর আনন্দ হয়েছে। তবে এখন আমাদের প্রধান কাজ হবে আলহাজ্ব সুলাইমান ভুইয়ার বহিস্কারাদেশ প্রত্যাহারে দলীয় চেয়ার পার্সনকে রাজী করানো।
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV