যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদ’র উদ্যোগে প্রধান বিচারপতির অপসারণ দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
এনা : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ সংক্রান্ত মামলার রায় প্রদানের পরই প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের অপসারণ দাবিতে নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডে বিক্ষোভ মিছিল এবং জ্যাকসন হাইটসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ২৯ নভেম্বর রাতে (বাংলাদেশ সময় ৩০ নভেম্বর মঙ্গলবার সকাল)। যুক্তরাষ্ট্র বিএনপি এবং তারেক পরিষদ, আন্তর্জাতিক কমিটির উদ্যোগে তাৎণিক এ কর্মসূচিদ্বয়ে বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটে। হাড় কাঁপানো শীত উপো করে বিএনপি, যুবদল, জাসাস, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা ব্যানার ও পোস্টারসহ চার্চ-ম্যাকডোনাল্ডে রাস্তার উপর সমবেত হন এবং গগনবিদারী শ্লোগানে এলাকা প্রকম্পিত করেন।

‘শেখ হাসিনার গদিতে আগুণ জ্বালো একসাথে’, ‘ডাউন ডাউন-হাসিনা ডাউন’, বাকশালীদের আস্তানা-জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘বেগম জিয়া ভয় নাই-আমরা আছি ল ভাই’ ইত্যাদি শ্লোগান দেয়া হয়। এ সময় সংপ্তি বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাসা থেকে জিয়া পরিবারকে উচ্ছেদের সরকারী ষড়যন্ত্রে সাঁয় দিয়ে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্টকে কলংকিত করেছেন। তাই তার অপসারণ জরুরী হয়ে পড়েছে। স্বেচ্ছায় তিনি পবিত্র ঐ স্থান থেকে সরে না দাঁড়ালে ক্ষুব্ধ জনতা তাকে ধাক্কা দিয়ে সরাতে বাধ্য হবে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় আরো বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, কাজী আজম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদ এইচ চৌধুরী, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাজী মাহফুজুল মাওলা নান্নু, সহসভাপতি হাজী শাহ আলম, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের আহবায়ক পারভেজ সাজ্জাদ প্রমুখ। বক্তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের হয়রানির তীব্র প্রতিবাদও জানান। এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে বাকশালীদের দালাল হিসেবে অভিহিত করে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকী পার্টি সেন্টারে একই সময়ে আরেকটি প্রতিবাদ সমাবেশ হয় তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির ব্যানারে। এখান থেকে সরকারকে হুশিয়ারি করে বলা হয়, পঁচাত্তরে বাকশালী শাসন কায়েম করে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল বাংলাদেশে, এখন একই অবস্থা তৈরী হয়েছে। সরকারকে আর সময় দেয়া উচিত হবে না। দুর্বার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারি এ সরকারকে হঠাতে হবে। সমাবেশে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের অপসারণ দাবি করা হয়। সমাবেশ থেকে শ্লোগান দেয়া হয় ‘এক দফা এক দাবি-হাসিনা তুই কবে যাবি’। যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক ও তারেক পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন রাফেল তালুকদার, গোলাম হোসেন, হেলালুর রহমান, ফারুক হোসেন মজুমদার, ওমর ফারুক, শেখ আনসার আলী প্রমুখ। সমাপনী বক্তব্যে আকতার হোসেন বাদল বলেন, হরতাল হচ্ছে গণতান্ত্রিক সমাজে প্রতিবাদের অন্যতম ভাষা। অথচ শেখ হাসিনা সরকার বিরোধী দলের সে অধিকার কেড়ে নেয়ার মতলবে পুলিশসহ বিভিন্ন বাহিনী লেলিয়ে দিয়েছেন বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এভাবেই বর্তমান সরকারের স্বৈরাচারি মনোভাবের নগ্ন বহিঃপ্রকাশ ঘটে চলেছে। হরতালের সময় রাজধানী ঢাকাসহ সারাদেশে যে ধরনের তান্ডবলিলা চালানো হয় তা বাকশালী স্বৈরশাসনকেও হার মানিয়েছে।
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল








