Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র যুবদলের গায়েবানা জানাজা, দোয়া: খাদ্য বিতরণ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: July 8, 2020 | 3:31 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1068931853509261

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এবং প্রবাসে যারা মারা গিয়েছেন তাদের জন্য গায়েবানা জানাজা, যারা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতার জন্য দোয়ার আয়োজন করেছেন যুক্তরাষ্ট্র যুব দল। সেই সাথে অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। গায়েবানা জানাজায় ঈমামতি করেন এবং দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস মোহাম্মদ সেন্টারের ঈমাম মাওলানা কাজী কাইয়্যূম। অনুষ্ঠানটি গত ৭ জুলাই দুপুরে জ্যাকসন হাইটসের ড্রাইভার সিটিপ্লাজায় অনুষ্ঠিত হয়।

যুব দলের ভীন্নধর্মী অনুষ্ঠানে ভার্চুয়াল সভায় ঢাকা থেকে যোগ দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান উদ্দিন টুকু, সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, সহ সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, সহ সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল। ভার্চুয়েল সভায় দোয়া পরিচালনা করেছেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা আব্দুস সাদিক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ, যুবদল নেতা আহবাব চৌধুরী খোকন, আমানত হোসেন আমান, কাজী আমিনুল ইসলাম স্বপন, রেজাউল আজাদ ভুইয়া, দেওয়ান কাওসার, ওয়াহেদ আলী মন্ডল, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, জাবেদ উদ্দিন, চৌধুরী সালেহ, আবুল কাশেম, আনোয়ার হোসেন, আনোয়ারুল হক লেবু, এ বি সিদ্দিক, মোস্তাক আহমেদ, আবুল কালাম, ফয়সাল হোসেন, এমডি আলম, মোহাম্মদ আলম, কাদের জোয়ার্দার, জাহাঙ্গীর হোসেন, বি এম বাদশা, আলম মন্ডল, ছাত্র দল নেতা শাহবাজ আহমদ, ফরিদ খন্দকার প্রমুখ।

এ ছাড়াও বিশেষভাবে দোয়া করা হয় বাংলাদেশ সোসাইটির প্রয়াত সভাপতি কামাল আহমেদ, বাংলাদেশ সোসাইটির কার্যকরি সদস্য আজাদ বাকির, বিএনপির প্রয়াত নেতা তানভীর আহমেদ প্রিন্স, রাশেদা আহমেদ মুন ও আনোয়ারুল হক লেবুর বাবা মোজাম্মেল হকের জন্য।

যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরীর সৌজন্যে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। যুব দলের নেতারা খাদ্য সামগ্রি বিতরণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ সবাইকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV