যুক্তরাষ্ট্র সীমান্তে এক মাসে ৩২৮৫৮ জন অবৈধ অভিবাসী গ্রেফতার : সাক্ষাতকারে আশ্রয় প্রার্থনা মঞ্জুর না হলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র বোর্ডার পেট্রোল গত ডিসেম্বর মাসে ৩২৮৫৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। গত ৭ মাস থেকে গ্রেফতার অভিযানের এই ধারাতে এখন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দিনে দিনে অবৈধ অভিবাসী প্রবেশের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ওয়াল স্ট্রীট জার্নালের মতে গত মে মাস থেকে পরিচালিত অভিযানের তীব্রতার কারণে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের হার ৭৫% কমে এসেছে। একই সময়ে বোর্ডার পেট্রোল এজেন্টদের হাতে গ্রেফতারের সংখ্যা হচ্ছে ১ লাখ ৩২ হাজার। মাত্র ৭ মাসে গ্রেফতারের এই রেকর্ড গত ১৩ বছরের গ্রেফতার রেকর্ডকে ছাড়িয়ে গেছে বলে মনে করা হচ্ছে। খবর ইউএনএ’র।
মেক্সিকো সীমান্তের একজন বোর্ডার পেট্রোল এজেন্ট বলেছেন, এখন গড়ে আমাদের গ্রেফতারের সংখ্যা হচ্ছে ১৪০ যা গত বছরের তুলনায় অর্ধেক। সূত্রমতে, মেক্সিকো তার সীমানার মধ্যে ৫৬ হাজার এসাইলাম আবেদনকারীকে আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা সেখান থেকে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইলেও সাক্ষাতকারে আশ্রয় প্রার্থনা মঞ্জুর না হলে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না।
এদিকে ট্রাম্প প্রশাসন নতুন একটি বিধান প্রণয়ন করেছে। নতুন বিধান অনুযায়ী যে কেউ মেক্সিকো ছাড়া অন্য কোন দেশের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে আসবে তাদের সেদেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে হবে। এর ফলে অনেকেই এখন রাজনৈতিক আশ্রয় প্রার্থনার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হচ্ছেন।
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, উল্লেখিত গ্রেফতারকৃতদের মধ্যে ৮ হাজার ৬০০ পরিবার এবং ৩ হাজার ২৫০জন শিশু রয়েছে। অভিবাসীদের গ্রেফতারে সীমান্ত এলাকায় ৩ হাজার এজেন্ট দিন-রাত কাজ করছে এবং গড়ে প্রতিদিন ১৪০জনকে গ্রেফতার করা হয়।
খবরে বলা হয়েছে, গত বছর ৫৬ হাজার মেক্সিকান অভিবাসী যুক্তরাষ্ট্রে অ্যাসাইলামের আবেদন করেছে এবং তারা লীগ্যাল চ্যালেঞ্জ মোকাবেলা করছে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








