যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী শনিবার, বাংলাদেশে রোববার থেকে রমজান শুরু
ইউএসএনিউজঅনলাইন.কম : সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে আগামী শনিবার থেকে এবং বাংলাদেশে রোববার থেকে এবার পবিত্র রমজান শুরু হবে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে
শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় চলতি বছরের রমজান আগামী ২৭ মে শনিবার থেকেই শুরু হবে এবং শনিবারই রমজান সমাপ্ত হবে। এই বছরের রমজানের সংখ্যা ২৯ দিন হবে এবং এতে ৪ টি জুমার দিন পড়বে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে শুক্রবার রাতে তারাবিহ পড়বেন ধর্মপ্রাণ মুসলমানরা।
রমজানের শেষ দশক চলতি বছরের সবচেয়ে দীর্ঘ হবে এবং লম্বা রোযা হবে। এই বছর এবং আগামী বছরের রমজান গ্রীষ্মকালেই হবে এবং ১৪৪০ হিজরীতে রমযান বসন্তে হবে।
বাংলাদেশে রোববার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। শুক্রবার দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় ইসলামিক ফাউন্ডেশন এ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে শনিবার রাতে তারাবিহ পড়বেন ধর্মপ্রাণ মুসলমানরা।
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে শনিবার থেকে। আরব নিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার চাঁদ না দেখা যাওয়ার পর সৌদি আরবের কর্তৃপক্ষ শনিবার থেকে রোজা শুরু হওয়ার ঘোষণা দিয়েছেন। খালিজ টাইমস সহ মধ্যপ্রাচ্যের গণমাধ্যম জানিয়েছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও একই ঘোষণা দেয়া হয়েছে।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








