যুক্তরাষ্ট্র-সৌদি নয়া জোট গড়ার ওপর গুরুত্ব মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার
সৌদি আরবের প্রয়াত বাদশাহ আব্দুল্লাহের প্রতি শ্রদ্ধা জানাতে এবং নতুন বাদশাহ সালমানের সঙ্গে সাক্ষাত্ করতে দেশটিতে গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা যুক্তরাষ্ট্র এবং সৌদি নয়া জোট গড়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। সফরে তার সঙ্গে স্ত্রী মিশেল ওবামাসহ বিরোধী রিপাবলিকান দলের প্রতিনিধিরাও রয়েছেন। প্রেসিডেন্ট ওবামা এমন সময়ে সৌদি সফর করছেন যখন মধ্যপ্রাচ্যে জঙ্গিদের দমনে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসি ও রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস জানিয়েছেন, ওবামা সৌদির নতুন বাদশাহের সঙ্গে মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই, ইয়েমেনের অচলাবস্থা এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, প্রয়াত বাদশাহ আব্দুল্লাহের সময় দেশটির যে নীতি ছিল বর্তমান বাদশাহের সময়ও সেই একই নীতি বহাল থাকবে। প্রেসিডেন্ট ওবামা ভারত সফর সংক্ষিপ্ত করে গতকাল সৌদি যান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্য মিত্র সৌদি আরব। ওবামার সফরসঙ্গী হয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস।ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








