যুদ্ধক্ষেত্রের চেয়েও বেশি মার্কিন সেনা মারা যাচ্ছে আত্মহত্যায়
গত বছর আফগানিস্তানে যুদ্ধক্ষেত্রে যত মার্কিন সেনা নিহত হয়েছে তার চেয়ে বেশি সেনা আত্মহত্যা করেছে। মার্কিন সামরিক সংবাদপত্র স্টারস অ্যান্ড স্ট্রিপসে এ খবর প্রকাশিত হয়েছে বলে সংবাদ সংস্থা এসোসিয়েট প্রেস জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যার প্রকোপ গত বছর আবার বৃদ্ধি পেয়েছে। গত বছর দেশটিতে ৩৪৯ সেনা আত্মহত্যা করেছে। মার্কিন প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র সিনথিয়া স্মিথ এ খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, ২০১২ সালে আফগান যুদ্ধে যত মার্কিন সেনা নিহত হয়েছে তার চেয়ে বেশি সেনা আত্মহত্যা করেছে। গত বছরের মে মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেছিলেন, পেন্টাগন যেসব জটিল ও জরুরি সঙ্কট মোকাবিলা করছে তার অন্যতম হলো সেনাদের আত্মহত্যা।
সাম্প্রতিক বছরগুলোয় মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। গত বছরের আগস্টে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রতি মুহূর্তে যুদ্ধের আশঙ্কায় মানসিকভাবে ভেঙে পড়ার কারণে মার্কিন সেনাদের মধ্যে আত্মহত্যার ঘটনা আগের চেয়ে বেড়েছে।
পেন্টাগনের উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো এর আগে জানিয়েছে, সেনাবাহিনীতে আত্মহত্যার প্রবণতা ঠেকানোর জন্য মানসিক চিকিত্সার। সাইকোগ্রাফি ব্যবস্থা করা সত্ত্বেও গত বছর অপ্রত্যাশিতভাবে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।এপি/আমার দেশ
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








