Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুবকের মতো ডেসটিনি’র বিরুদ্ধেও ব্যবস্থা: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: April 7, 2012 | 10:45 AM

মুনাফার লোভ দেখিয়ে নিরীহ মানুষকে প্রতারণা বন্ধে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি যুবকের মতো ‘ডেসটিনি ২০০০’ এর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি  বলেন, এ রকম প্রতিষ্ঠান যাতে তাদের সম্পদ ট্রান্সফার করতে না পারে সেজন্য যুবকের মতো একটি কমিশন করা হবে।
অর্থমন্ত্রী বলেন, গত কয়েকদিনে পত্রপত্রিকায় ডেসটিনি নিয়ে এতো লেখালেখি হয়েছে যে এখন একটা ইমার্জেন্সি পরিস্থিতির মতো সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সরকার কোন অ্যাকশন না নিয়ে থাকতে পারে না। তিনি বলেন, যুবকের সম্পদ জব্দ করায় তারা সব সম্পদ পাচার করতে পারেনি। সেই অর্থ থেকে গ্রাহকদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দেয়া যাবে। ঠিক একইভাবে ডেসটিনির ক্ষেত্রেও একটি কমিশন করা হবে। অর্থমন্ত্রী জানান, ইতোমধ্যে অর্থমন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালণয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলো কমিশন গঠনের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV