Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুব বিশ্বকাপ ব্রাজিলের

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: August 21, 2011 | 1:04 PM

স্পোর্টস ডেস্ক: অনেকদিন পরে হলেও ব্রাজিলের জন্য ম্যাচটি প্রতিশোধেরই ছিল। অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে পরশু ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল চারবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তাই বলে পর্তুগালকে হারানোটাও খুব একটা সহজ ছিল না তাদের জন্য। তবে শেষপর্যন্ত চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে পর্তুগালকে ৩-২ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ শিরোপা জিতেছে সাম্বারা। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছে মেক্সিকো। ব্রাজিলের তিনটি গোলই এসেছে স্ট্রাইকার অস্কারের পা থেকে। প্রথমার্ধের ৫ মিনিটের মাথায় দূরপাল্লার শট থেকে চমৎকার এক গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন অস্কার। কিন্তু ব্রাজিলকে খুব বেশিক্ষণ এগিয়ে থাকতে দেননি পর্তুগালের অ্যালেক্স। ৯ মিনিটের মাথায় ব্রাজিলের জালে বল জড়িয়ে খেলায় সমতা আনেন এই পর্তুগিজ স্ট্রাইকার। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে পর্তুগালকে ২-১ গোলে এগিয়ে দেন নেলসন অলিভেরা। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ব্রাজিলকে খেলায় ফেরান অস্কার। ২-২ গোলে সমতা নিয়ে নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করে ব্রাজিলকে শিরোপা জয়ের আনন্দে ভাসান অস্কার।মানবজমিন
ট্যাগ:
Situs Streaming JAV