যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মকর্তা গ্রেফতার
ডেস্ক : যুক্তরাষ্ট্রে এক হোটেল পরিচারিকাকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতের যুগ্ম-সচিব পর্যায়ের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। সুরেন্দ্র মহাপাত্র নামের বন বিভাগের ওই কর্মকর্তাকে বুধবার পেনসিলভানিয়ার একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় বলে এনডিটিভি জানায়।
নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণে যোগ দিতে অন্য ২৯ জন কর্মকর্তার সঙ্গে যুক্তরাষ্ট্রে যান মহাপাত্র। এই প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক দীরেন্দ্র বারগভ এনডিটিভিকে বলেন, “কক্ষে ইন্টারনেট সংযোগে সমস্যা হওয়ায় মহাপাত্র হোটেল কর্তৃপক্ষকে ফোন করলে একজন নারী তার কক্ষে যান। তিনি সমস্যার সমাধান করতে না পেরে ফিরে যান। এর কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।”ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








