রংপুরের গঙ্গাচড়ায় বারী চ্যারিটি ফাউন্ডেশনের প্রকল্প উদ্বোধন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: রংপুরের গঙ্গাচড়ার মহিপুর এলাকায় বারী চ্যারিটি ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় আমেরিকান প্রবাসী আসেফ বারী টুটুল এর পৃষ্ঠপোশকতায় গত শুক্রবার বাদ জুম’আ নিজস্ব জমিতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও দাতব্য চিকিৎসা কেন্দ্র প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।

সুবিধা বঞ্চিত শিশুদের মৌলিক চাহিদা পূরণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের লক্ষ্যে বারী চ্যারিটি ফাউন্ডেশন গঠন করা হয়।

উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ইউ এস) আমেরিকান প্রবাসী আসেফ বারী টুটুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর ১ আসনের এমপি আলহাজ্জ মশিউর রহমান রাঙ্গা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা,গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ রুহুল আমিন, নির্বাহী পরিচালক বারী ফাউন্ডেশন (রংপুর) আবু বকর বারী মিঠু, আলহাজ্জ রাফিয়া আক্তার নাজনিন, আলহাজ্জ মেহজাবিন ইয়াসমিন নাজমা, মোছাঃ নাসিমা ইয়াসয়ামিন, মুনমুন হাসিনা, আদিব বারী, রাজিয়া সুলতানা জুই, লক্ষ্মীটারি ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি, সাবেক চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান মাবু, সেরাজেম থেরাপি সেন্টার রংপুরের ব্যবস্থাপনা পরিচালক শাহজালাল উদ্দিন, বিশিস্ট সমাজসেবক ও সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়াউল আলম ফারুকী, নূর -ই- আলম সিদ্দিকী, আলহাজ্জ মুশফিকুর রহমান সহ গন্যমান্য আরো অনেকে উপস্থিত ছিলেন।

মাওলানা কেরামত আলী জৈনপুরী (রহঃ) পবিত্র পদস্পর্শ ধন্য ঐতিহ্যবাহী মহিপুর জামে মসজিদ পরিদর্শন, জুমুআ আদায় ও উন্নয়ন মূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বারী চ্যারিটি ফাউন্ডেশনের এই মহতি উদ্দ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ এবং উৎসাহ প্রদান করেন।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








