Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

রক্ত পরীক্ষায় জানা যাবে আত্মঘাতী প্রবণতা

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: August 21, 2013 | 12:41 AM

রক্ত পরীক্ষায় জানা যাবে আত্মঘাতী প্রবণতারক্ত পরীক্ষায় জানা যাবে আত্মঘাতী প্রবণতা I একজন মানুষের আত্মহত্যার ঝুঁকি রয়েছে কি না, সেটা আগে থেকে শনাক্ত করতে পারলে চিকিৎসকেরা হয়তো রোগীকে সময়মতো পরামর্শ দিতে পারতেন। তাতে আত্মহত্যা কিছুটা হলেও রোধ করা সম্ভব হতো।
বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ১০ লাখ মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যাপ্রবণ করে তোলার জন্য দায়ী এক ধরনের প্রোটিন গবেষকেরা এই প্রথমবারের মতো শনাক্ত করেছেন। তাঁরা এখন রক্ত পরীক্ষার মাধ্যমে সেই প্রোটিনের মাত্রা নির্ণয়ের কৌশল আবিষ্কারের চেষ্টা করছেন। মলিকিউলার সাইকিয়াট্রি সাময়িকীতে এ গবেষণা প্রকাশিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের গবেষক আলেক্সান্ডার নিকুলেস্কু আত্মহত্যাপ্রবণ নয়জন ব্যক্তির মরদেহ থেকে সংগৃহীত রক্ত পরীক্ষা করে তাতে বিভিন্ন জিন সংকেতের তুলনামূলক পার্থক্য নির্ণয় করেন। এতে চারটি জিনের উপস্থিতি বেশি বলে শনাক্ত করা হয়। এসব জিনের সংকেত নির্ধারক কয়েকটি প্রোটিন মানুষের মানসিক চাপ এবং কোষের মৃত্যুর জন্য দায়ী। গবেষকেরা ৪২ জন আত্মহত্যাপ্রবণ জীবিত ব্যক্তির রক্তে এ ধরনের প্রোটিনের মাত্রা পর্যবেক্ষণ করেন।
তবে গবেষণাটি এখনো অসম্পূর্ণ রয়েছে। আত্মঘাতী ব্যক্তিরা বিষণ্নতা বা সিজোফ্রেনিয়ার মতো রোগ ও অন্যান্য কিছু সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন। আর আত্মহত্যার প্রবণতাকে কেবল মানসিক রোগ হিসেবে সীমাবদ্ধ করে দেওয়ার সুযোগ নেই। নেচার ও নিউ সায়েন্টিস্ট।প্রথম আলো 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV