রমজানে নিউইয়র্কে মুসলিমদের জন্য ৫ লাখ বেলার ফ্রি হালাল খাবার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে শুক্রবার থেকে রমজান শুরু হয়েছে। শেষ হবে ২৩শে মে সন্ধায়। মুসলিমদের আধ্যাত্মিক ভাবনা ও আত্মশুদ্ধির এই সময়ে মুসলিমরা সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ এই রমজানে মুসলিমদের জন্য ৫ লাখ বেলার ফ্রি হালাল খাবার সরবরাহ করবে। সিটি মেয়র বিল দা ব্লাসিও বলেন, সিটির একটি কর্মসূচির আওতায় মুসলিমদের এই খাবার সরবরাহ করা হবে। সিটি কর্তৃপক্ষ এই কর্মসূচির মাধ্যমে খাবার কিনতে পারবেন না এমন ২০ লাখ বাসিন্দাকে খাবার দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। শিক্ষা বিভাগের বিভিন্ন ভবনে বিতরণ করা হবে ৪ লাখ বেলার হালাল খাবার। বাকি খাবার কমিউনিটি-ভিত্তিক সংগঠনের মাধ্যমে বিতরণ করা হবে।
এই কর্মসূচির আওতায় ৪৩৫টি স্থাপনায় ও ট্যাক্সির মাধ্যমে ১ কোটি বেলার খাবার সরবরাহ করা হয়েছে। এজন্য সিটির ব্যয় হয়েছে ১৭ কোটি ডলার। মেয়র ব্লাসিও বলেন, “রমজানের সবচেয়ে মহৎ আহ্বানগুলোর একটি হচ্ছে ক্ষুদার্তকে খাবার দাও। যাদের প্রয়োজন তাদের কথা স্মরণ করা। কিন্তু এই কাজ এখন আগের যেকোনো সময়ের চেয়ে কঠিন কারণ মানুষ এখন মসজিদেও যেতেও পারছে না।”
সিটি মেয়র আরও বলেন, “নিউইয়র্কের কোনো বাসিন্দা ক্ষুদার্ত থাকবে না। আপনার সিটি আপনার পাশে থাকবে।” তার কার্যালয়ের কর্মকর্তারা এই মাসের মধ্যে ১ কোটি ও মে মাসে ১.৫ কোটি বেলার খাবার সরবরাহ করার লক্ষ্যমাত্রা ঠিক করেছেন। মুসলমানদের রমজানের খাবার দেওয়ার পাশাপাশি ইহুদীদের জন্য কোশারের খাবারও সরবরাহ করে নিউইয়র্ক।ব্লুমবার্গ।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








