Monday, 16 March 2026 |
শিরোনাম
বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

‘রাজনীতির মাঠের সব খেলোয়াড়েরই মত প্রকাশের অধিকার রয়েছে’-ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মজিনা

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: May 22, 2013 | 9:28 AM

ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, রাজনীতির মাঠের সব খেলোয়াড়েরই মত প্রকাশের অধিকার রয়েছে। বিরোধীপক্ষ যেন শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে তা নিশ্চিতকরা সরকারেরই দায়িত্ব। আমরা বিশ্বাস করি এটা শান্তিপূর্ণভাবে করা বিরোধীদলের দায়িত্ব।  আজ সকালে আমেরিকান সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আগামী ২৬ ও ২৭শে মে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পার্টনারশীপ ডায়ালগকে সামনে রেখে এ সংবাদ সম্মেলনে মজিনা আবারও সাফ জানিয়ে দেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোন ধরনের সহিংসতাকে সমর্থন করে না। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের সম্ভাবনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দুই দলের সংলাপ প্রক্রিয়া খুব ধীরে এগোচ্ছে। কারণ, একপক্ষ অন্যপক্ষের অবস্থান ঠিক বুঝে উঠতে পারছে না। এর পরও তারা পরস্পরের কাছাকাছি পৌঁছার  চেষ্টা করছে। সংলাপের ব্যাপারে বিদেশিদের মধ্যস্থতা প্রসঙ্গে মজিনা বলেন, সংলাপের মাধ্যমে বাংলাদেশকেই সমাধানের পথ খুঁজে নিতে হবে। বাইরের কারও মধ্যস্থতায় নয়। তবে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য বন্ধু হিসেবে বাংলাদেশকে সহায়তায় আগ্রহী যুক্তরাষ্ট্র। আসন্ন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পার্টনারশীপ ডায়ালগে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংলাপ ইস্যু, নিরাপত্তা, বাণিজ্য ও সম্পর্ক উন্নয়নের বিষয় গুরুত্ব পাবে বলে জানান ড্যান মজিনা। তিনি জানান, যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে। প্রসঙ্গত, পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ এরআগে এক চিঠিতে মার্কিন রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের কতটি অঙ্গরাজ্যে ট্রেড ইউনিয়ন চালু রয়েছে।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV