রাজপ্রাসাদে দুই রূপসীর ঝলক,ওয়েল কাম অ্যান্ড গুডবাই!


একদিকে বিপুল হর্ষধ্বনি এবং করতালির মধ্য দিয়ে সঙ্গীনিকে নিয়ে মাথা উচু করে একজনের প্রবেশ। অন্যদিকে, মাথা নিচু করে বিমর্ষ পরিবেশে সঙ্গিনীকে নিয়ে অন্যজনের প্রস্থান। এটা ছিল গতকাল মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্টের অফিস এলিসি প্রাসাদে দু’টি চিত্র। কারণ এদিন গত ১৭ বছরের মধ্যে দেশটিতে প্রথম সমাজবাদী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ফ্রাঁসোয়া ওলাঁদ। দেশটিতে গত ৬ মে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের চুড়ান্ত পর্বে তিনি নিকোলা সারকোজিয়ে হারিয়ে দেন। গতকাল ফ্রান্সের স্থানীয় সময় সকাল ৮টায় ওলাঁদ ফার্স্টলেডি ভ্যালেরি ত্রিয়াবেলারকে নিয়ে এলিসি প্রাসাদে প্রবেশ করেন। তিনি বিদায়ী প্রেসিডেন্ট নিকোলা সারকোজির মুখোমুখি হলে সারকোজি তাকে এলিসি প্রাসাদে ‘ওয়েলকাম’ জানান। এরপর ফ্রান্সের ২৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ওলাঁদ। পরে তিনি সারকোজির নিকট থেকে ফ্রান্সের শাসনভার আনুষ্ঠানিকভাবে বুঝে নেন। ফ্রান্সের পরমাণু অস্ত্রের গোপন কোড এবং অন্যান্য গোপন রাষ্ট্রী দলিলও বুঝে নেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষ করে নতুন প্রেসিডেন্টকে শুভকামনা জানিয়ে সাবেক ফার্স্টলেডি কার্লা ব্রুনিকে নিয়ে এলিসি প্রাসাদ থেকে বের হয়ে যান সারকোজি। দরজায় তাদের ‘গুডবাই’ জানাতে আসেন সদ্য শপথ নেয়া প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি।
পরে সেখানে আয়োজিত অনুষ্ঠানে ওলাঁদ ফরাসিদের আত্মবিশ্বাসী হওয়ার আহবান জানান। তিনি ফরাসিদের মহান জাতি হিসেবে উল্লেখ করে বলেন, ফরাসিদের যে কোনো সঙ্কট মোকাবেলা করে কাটিয়ে ওঠার অতীত ইতিহাস আছে। এর পাশাপাশি তিনি ইউরোপের জন্য একটি নতুন জানালা খুলে দিতে চান বলে উল্লেখ করেন। তিনি অঙ্গীকার করেন তার দেশ এখন থেকে সম্মান ও অনাড়ম্বরতার সঙ্গে পরিচালিত হবে। ওলাঁদ তার সরকারের প্রধানমন্ত্রী হিসেবে জঁ মার্ক আইরাউলকে মনোনীত করেছেন। জঁ র্মাক সোসালিস্ট পার্লামেন্টারি ব্লকের প্রধান। শপথ গ্রহণের পর এলিসি প্রাসাদের সামনের রাস্তায় প্রথা অনুযায়ী একটি হুডখোলা গাড়িতে করে বিজয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন ওলাঁদ। পরে পৃথক এক অনুষ্ঠানে উনবিংশ শতাব্দীর প্রখ্যাত ফরাসি শিক্ষা সংস্কারক , ফ্রান্সের উদার ও অসামপ্রদায়িক শিক্ষা ব্যবস্থার জনক জুল ফেরি এবং নোবেল জয়ী প্রখ্যাত রসায়নবিদ মারি কুরির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। অর্থনৈতিক মন্দা ও বেকারত্বসহ নানা সমস্যায় জর্জরিত ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হেসেবে ওলাঁদ এখন কতটুকু নিজের যোগ্যতা প্রমানে সক্ষম হবেন তা দেখতে উদগ্রীব হয়ে আছে দেশটির জনগণ। বিবিসি, এএফপির।ইত্তেফাক/মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








