Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিয়েছেন শচীন টেন্ডুলকার,রাজনীতির মাঠে সেঞ্চুরি দেখার অপেক্ষায় গোটা বিশ্ব

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: June 4, 2012 | 10:09 AM

Details

রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিয়েছেন শচীন টেন্ডুলকার । শপথ নেয়ার পর শচীন তার প্রতিক্রিয়ায় বলেন, ক্রিকেটের কারণেই আজ আমি এখানে। তাই আমি ক্রিকেট ছাড়ব না। বরং খেলাধূলা সম্পর্কিত বিভিন্ন বিষয় রাজ্যসভায় তুলে ধরার চেষ্টা করব। স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার ও আইপিএলের চেয়ারম্যান, সংসদ সদস্য রাজিব শুক্লাকে সাথে নিয়ে তিনি শপথ অনুষ্ঠানে আসেন। শচীনের ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতে যোগ দেয়াকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন ক্রীড়াঙ্গনের অন্যান্য তারকারা। শচীনের রাজনীতিতে যোগ দেয়া সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দ বলেন, রাজ্যসভার দায়িত্ব নিয়ে শচীন এক নতুন জীবনে পা রাখলেন। এটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। আশা করি নতুন এই ভূমিকা তিনি ভালভাবে পালন করার সাথে সাথে বেশ উপভোগ করবেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ন মহেন্দ্র সিং ধোনি বলেন, আমার মনে হয় রাজ্য সভার সদস্য হিসাবেও শচীন বেশ ভাল অবদান রাখবেন। ভারতীয় দলের ক্রিকেটার হিসাবে তিনি দলকে অনেক কিছু দিয়েছেন।  এ বছরের এপ্রিলেই জাতীয় সংসদের উচ্চ কক্ষের সদস্য নির্বাচিত হলেও ক্রিকেট প্রতিশ্রুতির কারণে তখন তিনি শপথ নিতে পারেন নি। অবশ্য শচীন রাজ্যসভার সদস্য মনোনীত হওয়ার পর রাজনৈতিক পরিমণ্ডলে অনেকেই অবাক হয়েছেন। এত ব্যস্ত সময় সূচির মধ্যে তিনি কীভাবে রাজ্যসভার দায়িত্ব ঠিকমত পালন করবেন সেটা নিয়ে ভক্তদের মাঝেও উত্কণ্ঠার কোন কমতি নেই। এ বছরের মার্চ মাসেই তিনি শততম সেঞ্চুরি পূরণের মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন অন্যরকম উচ্চতায়। এবার নিশ্চয়ই রাজনীতির মাঠে শচীনের সেঞ্চুরি দেখার অপেক্ষায় থাকবে গোটা বিশ্ব।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV