Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

রানি এলিজাবেথের আতিথেয়তা গ্রহণ ট্রাম্পের, ঐতিহাসিক ছবি পরিদর্শন

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: June 4, 2019 | 7:17 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যে রাজকীয় মর্যাদায় রানি এলিজাবেথের আতিথেয়তা গ্রহণ করেছেন। রানির সঙ্গে গতকাল সোমবার মধ্যাহ্নভোজের পর ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প বাকিংহাম প্রাসাদের কিছু ঐতিহাসিক ছবি পরিদর্শন করেন এবং রাজ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে ট্রাম্প দম্পতি রাজপ্রাসাদে পৌঁছালে ৪১ বার তোপধ্বনি দিয়ে তাদের অভিবাদন জানানো হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার রাতে এক রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেন ট্রাম্প। রাষ্ট্রীয় ভোজের আগে তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জলবায়ু পরিবর্তন ও চীনা প্রযুক্তি সংস্থা হুয়াওয়ে নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া আজ স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্পের সফরের দ্বিতীয় দিনে দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

এদিকে ট্রাম্পের সফর নিয়ে রানি এলিজাবেথ বলেন, ‘আমাদের গভীর সম্পর্কের কারণে বিগত কয়েক দশকে দুই দেশের নাগরিকদের নিরাপত্তা এবং সমৃদ্ধি নিশ্চিত হয়েছে।’

ওয়াশিংটন ত্যাগ করার আগে ট্রাম্প বলেছিলেন, তিনি মনে করেন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের একটা বড় ধরনের বাণিজ্যিক চুক্তি করার সুযোগ রয়েছে।

ট্যাগ:
Situs Streaming JAV