Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

রিপাবলিকানদের এজেন্ডা ১শ’ বছর আগের :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: September 2, 2012 | 6:47 PM

 ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘রিপাবলিকানরা তাদের জাতীয় সম্মেলনে যেসব এজেন্ডা তুলে ধরেছে তা বিগত শতাব্দীর জন্য প্রযোজ্য। সাদা-কালো টিভিতেও হয়তো আপনারা এসব দেখেছেন।’ শনিবার আইওয়া অঙ্গরাজ্যে তিনি এ কথা বলেন। তিনি ওই সম্মেলনে রমনির বক্তব্যের বিভিন্ন ব্যর্থতাও তুলে ধরেন। খবর এএফপি, রয়টার্সের। আজ অনুষ্ঠেয় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন কেন্দ্র করে প্রেসিডেন্ট বারাক ওবামা ভোটারদের কাছে তার অবস্থান পাকাপোক্ত করতে মরিয়া হয়ে উঠেছেন। এ জন্য বিরোধী দলের প্রতি একের পর এক তীর ছুঁড়ছেন তিনি। বেকারত্ব ও অর্থনীতির বিপর্যস্ত অবস্থা সত্ত্বেও এ সম্মেলনে ওবামা ভোটারদের কাছে তার পুনর্নির্বাচিত হওয়ার যৌক্তিকতা তুলে ধরবেন। নর্থ ক্যারোলিনার শারলটে আজ সোমবার থেকে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন শুরু হচ্ছে। তা চলবে শুক্রবার পর্যন্ত। এ সম্মেলনেই আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পার্টির প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হবে। বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ নিজ পদে ফের মনোনয়ন পাওয়ার কথা। গত মঙ্গলবার অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের পর তাদের প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি জনপ্রিয়তায় ওবামাকে ছাড়িয়ে গিয়েছিলেন। তবে সপ্তাহ শেষেই রমনি ফের পিছিয়ে পড়েন। ওবামা চাইছেন নিজের দলের সম্মেলন উপলক্ষে ভোটারদের মনে তার অবস্থান পাকাপোক্ত করতে। বিরোধী দল রিপাবলিকান পার্টি তার সরকারের যেসব নীতির বিরোধিতা করছে এর জবাব দিয়ে নিজেদের অবস্থানটি সঠিক প্রমাণ করতে চান তিনি। এর পাশাপাশি দেখাতে চান রমনি যেসব যুক্তি তুলে ধরছেন তা কতটা দুর্বল। এরই নমুনা দেখা গেছে শনিবার আইওয়ায়। সেখানে ওবামা বলেন, ‘তারা আমার সম্পর্কে অনেক কথা বলেছেন। তার সম্পর্কেও বলেছেন। কিন্তু আপনাদের (ভোটারদের) সম্পর্কে তেমন কিছু বলেননি।’ সম্মেলনের আগে বেশ কটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে নির্বাচনী সফর করছেন ওবামা। আইওয়া, ডেনভার, কলোরাডো, ওহাইও এবং লুইজিয়ানায় টানা ৪ দিনের সফরে রয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপালিকান পার্টির মনোনোয়ন পেয়ে জনপ্রিয়তায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামাকে ছাড়িয়ে গিয়েছিলেন মিট রমনি। এখন দেখা যাচ্ছে, এটি ছিল সাময়িক। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের যৌথ জরিপে দেখা যায়, ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বারাক ওবামা জনপ্রিয়তায় আবার রমনিকে ছাড়িয়ে গেছেন। শনিবার ওবামার জনপ্রিয়তার সূচক ছিল ৪৪ আর রমনির ৪৩ শতাংশ। এর আগে শুক্রবার অনলাইন জরিপে ওবামার থেকে এক এবং বৃহস্পতিবার দুই পয়েন্টে এগিয়ে ছিলেন রমনি। ফ্লোরিডার টাম্পায় রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন থেকে রমনিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। ওই অনুষ্ঠানটি গণমাধ্যমে ব্যাপক প্রচার পাওয়াই রমনির হঠাৎ জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।সমকাল
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV