রিপাবলিকানরা কুকুরের মতো কথাবার্তা বলছেন: ওবামা
ইউএসএ নিউজএনওয়াই ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, প্রতিপক্ষ রিপাবলিকান দলের নেতারা তাঁকে নিয়ে ‘কুকুরের মতো’ কথাবার্তা বলছেন। অযৌক্তিকভাবে শুধু বিরোধিতার জন্য রিপাবলিকানরা তাঁর বিরোধিতা করে যাচ্ছেন। গত সোমবার উইসকোনসিনের মিলওয়াকিতে শ্রমিক ইউনিয়নের একটি সমাবেশের মধ্য দিয়ে মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা শুরু করার সময় ওবামা এ অভিযোগ করেন।
ওবামা বলেন, ‘আমি যদি বলি, আকাশ নীল, তাঁরা বলবেন, ‘না’। আমি যদি বলি, সাগরে মাছ থাকে, তাঁরা বলবেন, ‘না’। এখন আমার মনে হচ্ছে, আমার বলা উচিত, ‘আমরা পারি না’, যাতে তাঁরা আমার বিরোধিতা করে বলেন, ‘আমরা পারি’।”
ওবামা বলেন, ‘তাঁরা আমার ব্যাপারে কুকুরের মতো কথাবার্তা বলে যাচ্ছেন। এটা আমার বানানো কথা নয়, বরং এটাই সত্য।’
ওবামা বলেন, রিপাবলিকানরা ভাবছেন, গত নির্বাচনের সময় তাঁদের কী এজেন্ডা ছিল, তা জনগণ ভুলে গেছে। তিনি অভিযোগ করেন, রিপাবলিকানরা মার্কিন অর্থনীতিকে ভুল পথে পরিচালিত করেছেন এবং তাঁদের নীতির কারণেই যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণী সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচন সামনে রেখে সম্প্রতি ডেমোক্রেটিক ও রিপাবলিকানদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের প্রবণতা অনেক বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বেড়ে যাওয়ায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি শ্লথ হয়ে যাওয়ায় ওবামা প্রশাসনের ওপর থেকে সে দেশের জনগণের আস্থা কমে আসছে বলে বিভিন্ন জরিপের ফলাফলে দেখা গেছে।
রিপাবলিকানদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বারাক ওবামা পরিবর্তনের স্লোগান দিয়ে মার্কিন নাগরিকদের মন জয় করলেও তাঁর গ্রহণ করা নীতি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ধস ঠেকাতে ব্যর্থ হয়েছে।
সাম্প্রতিক বেশ কিছু জরিপে দেখা গেছে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রতিনিধি পরিষদে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা তাঁদের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারেন। সিনেটেও তাঁদের অবস্থান দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








