রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পকে সমর্থন দিতে প্রস্তুত নন মার্কিন হাউস স্পিকার পল রায়ান
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিতে প্রস্তুত নন মার্কিন হাউস স্পিকার পল রায়ান। তিনি রিপাবলিকান দলের সর্বোচ্চ নির্বাচিত ব্যক্তি। তিনি বলেন, ‘আমি এ অবস্থায় তাকে সমর্থন দিতে প্রস্তুত নই।’ এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়েছে, দলকে ঐক্যবদ্ধ করা ও আরও বেশি রক্ষনশীল মূল্যবোধ ধারণ করতে ট্রা¤েপর প্রতি আহ্বান জানিয়েছেন রায়ান। তবে তার বক্তব্যের জবাব দিতে দেরি করেননি নিউ ইয়র্কের বিলিয়নিয়ার ব্যবসায়ী ডোনাল্ড ট্রা¤প। রায়ানের এ মন্তব্যের এক ঘন্টা পর তিনি বলেন, ‘আমি ¯িপকার রায়ানের এজেন্ডাকে সমর্থন করতে প্রস্তুত নই। সম্ভবত, ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করতে পারবো।’ প্রসঙ্গত, সর্বশেষ ইন্ডিয়ানা প্রাইমারিতে ট্রা¤েপর কাছে হেরে যাওয়ার পর মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ান টেড ক্রুজ। এরপর একই পথ অনুসরণ করেন জন কাশিচ। তাদের পদত্যাগের পর রিপাবলিকান দলের চ’ড়ান্ত মনোনয়ন পেতে ট্রা¤েপর সামনে কার্যত কোন বাধা নেই। ট্রা¤প আরও বলেন, তার প্রত্যাশা তিনি ও পল রায়ান হয়তো কোন বোঝাপাড়ায় আসবেন যাতে আমেরিকার জনগণের জন্য সেরাটা করা যায়। তার ভাষায়, ‘জনগণের প্রতি এতদিন ধরে এতটা নির্দয় আচরণ করা হয়েছে যে, এখন রাজনীতিকদের উচিৎ তাদের অগ্রাধিকার দেয়া।’
রিপাবলিকান দলের মধ্যে এখনও গুজব রয়েছে যে, পল রায়ান হয়তো একেবারে শেষ মুহূর্তে দলীয় মনোনয়নের দাবি করতে পারেন। ২০১২ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনির ভাইস-প্রেসিডেন্সিয়াল রানিংমেট ছিলেন রায়ান। কিন্তু এবার প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর গুজব বারবারই প্রত্যাখ্যান করেছে রায়ান শিবির। বৃহ¯পতিবারও একই কথা বলেন তিনি।
ট্রা¤পকে সমর্থন না দেয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রায়ান বলেন, ‘আমি মনে করি অনেক রিপাবলিকান দেখতে চায় যে, আমরা হলাম মানদ-ের ধারক।’ ২০১৫ সালের ডিসেম্বরে, যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধের যে প্রস্তাব ট্রা¤প দিয়েছিলেন, তার কড়া সমালোচনা করেন রায়ান। তখন তিনি বলেন, ‘আমার দল এসব সমর্থন করে না। আরও গুরুত্বপূর্ণ যে, এ দেশও এসবের জন্য নয়।’
তার আগেই অবশ্য মিট রমনি সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ রিপাবলিকান কড়াভাবে ট্রা¤েপর সমালোচনা করেছেন। সর্বশেষ দুই রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও জর্জ এইচ বুশও বৃহ¯পতিবার জানান যে, তারাও বিতর্কিত প্রার্থী ট্রা¤পকে সমর্থন দেবেন না। তারা দু’জন এবং সর্বশেষ দুই পদপ্রার্থী মিট রমনি ও সিনেটর জন ম্যাককেইন বলেছেন যে, তারা জুলাইয়ে অনুষ্ঠেয় দলীয় সভায় যাবেন না। সেখানে ট্রা¤েপর মনোনয়ন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে। মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








