রিপাবলিকান সিনেটর ম্যাককেইন মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ম্যাককেইনের কার্যালয় জানিয়েছে, বর্ষীয়ান এই রাজনীতিবিদের চিকিৎসা চলছে। গত শুক্রবার অ্যারিজোনার ফোয়েনিক্সে বেসরকারি একটি হাসপাতালে ম্যাককেইনের অস্ত্রোপচার হয়।
চিকিৎসকেরা বলছেন, ম্যাককেইনকে কেমোথেরাপি এবং রেডিয়েশন দেওয়া হচ্ছে। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে বিবিসির খবরে জানা যায়।
গত সপ্তাহে ম্যাককেইনের বাম চোখে জমে যাওয়া রক্ত অপসারণ করতে গিয়ে টিউমার ধরা পড়ে। সেটি পরে ক্যানসারের দিকে যাচ্ছে বলে শনাক্ত করা হয়।
ম্যাককেইনের মেয়ে মেগান টুইটারে দুঃখপ্রকাশ করেছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে ম্যাককেইন শিগগিরই সেরে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন।
সিনেটর জন ম্যাককেইন ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ছিলেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








