Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

রূপকথার এক বিয়ে : সুইডেনের রাজকন্যা ম্যাডেলেইন- নিউ ইয়র্কের ব্যাংকার ক্রিস্টোফার ও’নেইল

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: June 7, 2013 | 4:38 PM

ডেস্ক: সুইডেনের রাজকন্যা ম্যাডেলেইন। হ্যালসিংল্যান্ড ও গ্যাসট্রিকল্যান্ডের ডাচেস। তিন বছর আগে ভাঙা হৃদয় নিয়ে পাড়ি দিয়েছিলেন আটলান্টিক। অবশেষে মনের মানুষের সন্ধান মিলেছে রাজকন্যার। বিয়ের সানাই নিয়ে তবেই স্টকহোম ফিরলেন রাজকন্যা ম্যাডেলেইন। রাজপরিবারের অংশ হতে যাওয়া সৌভাগ্যবান ব্যক্তিটি হলেন নিউ ইয়র্কের ব্যাংকার ক্রিস্টোফার ও’নেইল (৩৮)। আজই রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা। অনুষ্ঠানের শোভা বাড়াবেন ইউরোপের রাজ পরিবারের সদস্যরা। এদিকে নিউ ইয়র্ক থেকেও মানী-গুণীরা যোগ দেবেন এ অভিজাত অনুষ্ঠানে। ৩০ বছরের ম্যাডেলেইন রাজা ষোড়শ কার্ল এবং রানী সিলভিয়ার সর্বকনিষ্ঠ কন্যা। বয়স যখন বিশের কোঠায়, ম্যাডেলেইন তখন পার্টি প্রিন্সেস হিসেবে সুপরিচিত হয়ে ওঠেন। প্রায়ই স্টকহোমের বিলাসবহুল নাইটক্লাবগুলোতে দেখা যেত তাকে। এ ছাড়াও জাঁকজমকপূর্ণ জীবনধারা আর স্টাইলিশ পোশাকের জন্য নিয়মিত নজর কাড়তেন সবার। তবে সব সময় ঠিক এমন রূপকথার মতো জীবনধারা ছিল না রাজকন্যা ম্যাডেলেইনের। ২০১০ সালে সুইডিশ আইনজীবী জোনাস বার্গস্ট্রমের সঙ্গে এনগেজমেন্ট ভেঙে দিয়ে নিউ ইয়র্কে পালিয়ে যান। ম্যাডেলেইনের সঙ্গে জোনাসের প্রতারণার ঘটনায় সরব হয়ে উঠেছিল মিডিয়া। তারা ৮ বছর একসঙ্গে ছিল এবং বেশ আয়োজন করেই এর আগের বছর আগস্টে এনগেজমেন্টের ঘোষণা দিয়েছিল। যাই হোক, ভাগ্যের পরিহাসে ভগ্ন হৃদয় নিয়ে নিউ ইয়র্কে এসে নতুন করে জীবন সাজানোর প্রত্যয়ে আত্মনিবেদন করেন ম্যাডেলেইন। কাজ করা শুরু করেন ওয়ার্ল্ড চাইল্ডহুড ফাউন্ডেশনে। অলাভজনক এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন তার মা। দু’বছর আগে পরিচয় হয় ক্রিস্টোফার ও’নেইলের সঙ্গে। সে সময় ও’নেইল নস্টার ক্যাপিটাল নামক এক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের অংশীদার ও গবেষণা শাখার প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। এবারে খুব বেশি ঘটা করেননি ম্যাডেলেইন। সুইডিশ রয়্যাল কোর্টের ওয়েবসাইটে এক ভিডিওতে তিনি এনগেজমেন্টের ঘোষণা দেন। সুইডিশ একটি ট্যাবলয়েড-এর রাজভবন প্রতিবেদক জেনি অ্যালেক্সান্ডারসন বলেন, জোনাসের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়াটা ম্যাডেলেইনের জন্য খুবই কঠিন একসময় ছিলো। তিনি কষ্ট পেয়েছিলেন তো বটেই; একই সঙ্গে অপমানিত বোধ করেছিলেন। আমি আশা করি এবারে সত্যিকারের ভালবাসা খুঁজে পেয়েছেন তিনি। তাদের দু’জনকে একসঙ্গে অনেক সুখী বলেই মনে হয়। বিয়ের অনুষ্ঠান বেশ জমকালো হবে বলে ধারণা করছেন জেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের বিয়ের অনুষ্ঠানে জনসাধারণের অংশগ্রহণের কোন সুযোগ থাকছে না যেমনটি হয়েছিল ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার বিয়েতে। তবে বিয়ের পর স্টকহোমের রাস্তায় ঘোড়ার গাড়ি বহরের পরিভ্রমণ দেখতে পারবেন তারা। এরপর নবদম্পতি পানিতে ভেসে তাদের জন্য নির্ধারিত রাজপ্রাসাদ ড্রটনিংহ্যাম প্যালেসে যাবেন।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV