রেকর্ড ১৫ কোটি ৫৫ লাখ টাকায় বিক্রি সিংহসদৃশ একটি কুকুর…
কোন অমূল্য সামগ্রীর নিলাম নয়। চীনের এক তরুণ তার সিংহের মতো দেখতে প্রিয় পোষা কুকুরটি বিক্রি করে দিয়েছেন প্রায় ২০ লাখ ডলার বা বাংলাদেশী মুদ্রায় ১৫ কোটি ৫৫ লাখ টাকায়। ৫৬ বছর বয়সী এক প্রোপার্টি ডেভেলপার ৮০ সেন্টিমিটার উচ্চতার ১ বছর বয়সী তিব্বতীয় মাস্টিফ জাতের এ কুকুরটি কিনেছেন। চীনের পূর্বাঞ্চলীয় ঝেইজিয়াং প্রদেশে নজরকাড়া বড় বড় সোনালি রঙের লোমশ কুকুরটি তিনি কিনেছেন একটি পোষা প্রাণীর বিলাসবহুল মেলা থেকে। ৭ কোটি ৫৩ লাখ টাকায় ৯০ কেজি ওজনের আরও একটি আকর্ষণীয় লাল রঙের লোমশ কুকুর বিক্রি করেছেন ঝ্যাং। তরুণ মনিব ঝ্যাং জেনগিয়ুন কুকুর দুটিকে বড় করেছেন। তিনি বলছিলেন, মাস্টিফ কুকুরটির শরীরে রয়েছে সিংহের রক্ত। বিশালাকৃতির কুকুরগুলো কখনও কখনও হিংস্র হয়ে ওঠে। সিংহের মতো গোলাকার লোমশ কেশর থাকায় মাস্টিফ জাতের দুর্লভ কুকুরগুলো কিনে থাকেন চীনের বিত্তবানরা। আর সে কারণে এ জাতের কুকুরের দাম আকাশছোঁয়া। আগামীতে তা কোথায় গিয়ে ঠেকবে, তা অনুমান করা কঠিন নয়।মানবজমিন
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








