Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

লতা মঙ্গেশকর স্মরণে নিউইয়র্কে রিজিয়া পারভীনের সঙ্গীত পরিবেশনা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: April 8, 2022 | 6:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর পৃথিবী থেকে চলে গেছেন কিছুদিন আগে। এবার তার স্মরণে নিউইয়র্কে সংগীত সন্ধ্যা নিয়ে হাজির হলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন। গত ২৭ মার্চ সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজন করা হয় ‘লতা মঙ্গেশকর স্মরণে গজল ও গীত সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠান। আর এ অনুষ্ঠানের আয়োজন করেছিল নিউইয়র্কের শোটাইম মিউজিক।
অনুষ্ঠানে রিজিয়া বলেন, লতা মঙ্গেশকর অন্য অনেকের মতো আমারো অনেক প্রিয় একজন শিল্পী। ছোটবেলা থেকে তার গান গেয়ে আসছি। এবার এ অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জানিয়ে গান পরিবেশন করা আমার জন্য সৌভাগ্যের।
বাংলাদেশের দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন রিজিয়া পারভীন। এরপর নিজের এবং লতা মঙ্গেশকরের জনপ্রিয় কিছু গান পরিবেশন করে দর্শকদের মাতোয়ারা করেন তিনি। এসময় নিউইয়র্কের শিল্পীরা মঞ্চে উঠে গলা মেলান।
শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম ও সেলিম ইব্রাহিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক গিয়াস আহমেদ, শাহ নেওয়াজ, কমিউনিটি লিডার নাসির আলী খান পল, ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, ডা. খন্দকার মাসুদুর রহমান, রাহাত মোক্তাদির, ফাহাদ সোলায়মান, মাকসুদ এইচ চৌধুরী, সাকিল মিয়া, আহসান হাবিব, নূরুল আজিম প্রমুখ।
উল্লেখ্য, রিজিয়া পারভীন একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি বাংলা চলচিত্রে অসংখ্য গান গেয়েছেন, এবং তিনি ১৩০০ প্লেব্যাক গানের উপর কাজ করেছেন। তার জনপ্রিয় প্লেব্যাক গানগুলি ‘তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো’, ‘প্রেমের নামে মিথ্যা বোলো না’, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে’, ‘সবার জীবনে প্রেম আসে’ এবং ‘ও হিরো ও হিরো আই লাভ ইউ’ ইত্যাদি।
রিজিয়া পারভীন কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। কিন্তু বাংলাদেশে রাজশাহী জেলাতে বড় হয়েছেন। তার বাবা আবদুল হামিদ ছিলেন একজন ব্যবসায়ী। তার চার ভাই এবং দুই বোন রয়েছে। ছোট বেলা থেকেই তিনি হরমোনিয়াম বাজাতেন। পারভীন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জন করেন। রিজিয়া পারভিনের বাজারে ২৪টি একক সংগীত অ্যালবাম রয়েছে। তার ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম একক অ্যালবাম “মুক্তি” মুক্তি পায়। পারভিন প্রথমে আজহারুল ইসলাম খান এর চলচ্চিত্র ‘তালাক’-এ প্লে ব্যাকের জন্য তার কণ্ঠ দিয়েছেন। বর্তমানে তিনি নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV