লসএঞ্জেলেসে আনন্দ বাজার পত্রিকার আনন্দ উৎসব
লস্ এঞ্জেলেস:আনন্দ বাজার পত্রিকার উদ্যোগে ৪, ৫, ৬ সেপ্টেম্বর প্যাসাডিনা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো তিনদিন ব্যাপী জমজমাট আনন্দ উৎসব। আমেরিকার জাতীয় সঙ্গীত, রেজওয়ানা চৌধুরী বন্যার কন্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং হরিহরনের কন্ঠে ভারতের জাতীয় সঙ্গীত ছিল উদ্বোধনী পর্বে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ বাজার পত্রিকার প্রতিনিধি প্রবির মিত্র, ওস্তাদ আমজান আলী খাঁন, শর্মিলা ঠাকুর, সোহা আলী খাঁন ডা.কালিপদ,ল’অফিস অব এহসানের রফিক আহমেদ প্রমূখ।
উদ্বোধনের পর পরই ছিল সোহা আলী খাঁন এবং শর্মিলা ঠাকুরের অংশ গ্রহনে গীতি নাট্য রবি ও রাধা। দুপুরে রেজওয়ানা চৌধুরী বন্যার সুমধুর কন্ঠে রবীন্দ্র সংগীত, সন্ধ্যায় জেমস, রাতে দর্শক মাতালেন হরিহরন। দ্বিতীয় দিন সকালে সোহাক সেন, অনুশা মজুমদার এবং ইমা শরফ এর পরিবেশনা দিয়ে শুরু। দুপুরে এবার দর্শক মাতালেন উষা উথুপ। বিকালে হাবিব গাইলেন চমৎকার, রাতে ওস্তাদ আমজাদ আলী খাঁন এবং দুই ছেলে আয়ান এবং আমান আলীকে নিয়ে দারুন একটা পরিবেশনা করলেন। তৃতীয় দিন সকালে গৌতম হালদার মেঘনাদ বধ পরিবেশন করলেন। দুপুরে অঞ্জন দত্ত দর্শক নাচান। বিকেলে আয়ুব বাচ্চু তার অসাধারণ পরিবেশনায় দুই বাংলার দর্শকদের মুগ্ধ করেন। রাতে সুদিধি চৌহন হল ভর্তি সকল দর্শকের আনন্দ দেন।অনুষ্ঠান উপস্খাপনায় ছিলেন মীর এবং চুন্নী ।সার্বিক সহযোগিতায় ছিলসে ল’অফিস অব এহসানের রফিক আহমেদ।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








