Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

লসএঞ্জেলেসে কন্স্যুলেট ভবন ক্রয়ে অনিয়ম-অর্থ তছরুপের অভিযোগে কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহা চাকরিচ্যুত

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: June 18, 2020 | 10:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : ৩ লাখ ৮১ ডলারের বাড়ি ২১ গুণ বেশী দামে ৮৩ লাখ ডলার এবং ২০ লাখ ডলারের বাড়ি দেড়গুণ বেশী ৩২ লাখ ডলারে ক্রয় দেখিয়ে সরকারের অর্থ তছরুপের অভিযোগে লসএঞ্জেলেসের কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহাকে ঢাকায় তলব করে চাকরিচ্যুত করা হয়েছে অর্থাৎ জোরপূর্বক অবসরে পাঠানো হয়েছে। এতবড় একটি দুর্নীতির ঘটনায় জড়িত ওয়াশিংটন ডিসি কিংবা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর কারো বিরুদ্ধে গত ৫ মাসেও কোন তদন্ত কিংবা বিভাগীয় শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের তথ্য জানা যায়নি। এ অবস্থায় প্রবাসীরা পররাষ্ট্রমন্ত্রী এবং দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন ‘গডফাদার’কে চিহ্নিত করা সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্যে। উল্লেখ্য, লসএঞ্জেলেস সিটিতে বাংলাদেশ কন্স্যুলেটের নিজস্ব ভবন এবং কন্সাল জেনারেলের বাসভবন ক্রয়ের সময় উপরোক্ত অনিয়ম-অর্থ তছরুপের গুরুতর অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, গত বছরের ১১ জুন লসএঞ্জেলেস সিটির সাউথ ফেয়ারফ্যাক্স এভিনিউতে ৫০১ নম্বরের বাড়িটি ক্রয় করা হয় ৮৩ লাখ ডলারে। এটি কন্স্যূলেট অফিস। প্রায় একই সময়ে ভিউপার্ক এলাকায় কেনওয়ে এভিনিউতে ৩৯৪৪ নম্বরের বাড়িটি কন্সাল জেনারেলের বাসভবন হিসেবে ক্রয় করা হয় ৩২ লাখ ডলারে। বাড়ি ক্রয়-বিক্রয়ের তথ্য সংরক্ষণকারি কয়েকটি সংস্থার ওয়েবসাইট এবং স্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ীগণের মাধ্যমে প্রবাসীরা সে সময়েই জানতে পারেন যে, ৮৩ লাখ ডলারে ক্রয়কৃত বাড়িটির সর্বোচ্চ মূল্য হতে পারে ৩ লাখ ৮১ হাজার ডলার। অপরদিকে, ৩২ লাখ ডলারে কেনা বাড়িটির প্রকৃত মূল্য হতে পারে সাড়ে ২০ লাখ ডলার। এসব তথ্য উদঘাটনের পর লসএঞ্জেলেসের সচেতন প্রবাসীরা তুমুল প্রতিবাদ উত্থাপন করলে গত বছরের ১৮ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে (স্মারক নম্বর-এডি-পি১-৪৬০২/২৩৮৯/১০৬৯) প্রিয়তোষ সাহাকে ঢাকায় তলব করা হয়। এরপর ২৪ ডিসেম্বর প্রিয়তোষ সাহাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি থেকে অবসর দেয়া হয়েছে। যদিও তার চাকরির মেয়াদ ছিল আরো কয়েক বছর। এমন নির্দেশ জারির পর পররাষ্ট্র মন্ত্রণালয় ঐ বাড়ি দুটি ক্রয়ের ব্যাপারে আর কোন পদক্ষেপ নিয়েছে বলে প্রবাসীরা জানতে পারেননি। অথচ বাড়ি ক্রয়ের জন্যে গঠিত ‘আন্ত: মন্ত্রণালয় কমিটি’র লোকজন কয়েক দফা ঢাকা ও ওয়াশিংটন ডিসি থেকে লসএঞ্জেলেস সফর করেছেন। বাড়ির মূল্যসহ পারিপার্শ্বিক অবস্থা যাচাই করেছেন ৫ সদস্য বিশিষ্ট ঐ কমিটি। জানা গেছে, প্রকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বাড়ি দুটি ক্রয়ের মাধ্যমে সরকারের মোটা অর্থ কতিপয় ব্যক্তির পকেটে গেছে। অভিযোগ করা হয়েছে যে, এই ভবন দুটি ক্রয়ের নেপথ্যের গডফাদারকে বাঁচাতেই সরকার রহস্যজনকভাবে নিরবতা পালন করছে। এজন্যে প্রবাসীরা অবিলম্বে দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন। উদ্ভ’ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে লসএঞ্জেলেসের নতুন কন্সাল জেনারেল তারেক মোহাম্মদের সাথে যোগাযোগ করলে তিনি এ সংবাদদাতাকে জানান, ক্রয়কৃত নিজস্ব ভবনেই আমরা অফিস করছি এবং আমি বসবাস করছি। প্রবাসীরা যে অভিযোগ করেছেন তা নিয়ে ঢাকা কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছেন তা আমার জানা নেই। ‘নিজস্ব ভবন ক্রয়ে রাষ্ট্রীয় তহবিল হরিলুট’ সম্পর্কিত প্রবাসীদের অভিযোগের ব্যাপারেও তিনি কিছু জানেন না বলে এ সংবাদদাতাকে জানিয়ে আরো বলেন, ‘কমিউনিটি থেকে সামান্য দূরে কন্স্যুলেট অফিস স্থাপিত হলেও পার্কিং সমস্যা নেই। মিটার পার্কিং রয়েছে আশপাশে।’ তারেক মোহাম্মদ বিশেষভাবে উল্লেখ করেন, ‘প্রত্যাশা অনুযায়ী সকল সুযোগ-সুবিধা কী সবসময় পাওয়া যায়?’

এদিকে, নিউইয়র্কে কন্স্যুলেট অফিস নিজস্ব ভবনে স্থাপনের একটি দাবি এখনও বাস্তবায়িত হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রবাসীদেরও সহায়তা চেয়েছেন। পাশাপাশি কন্সাল জেনারেলকেও তাগিদ দিয়ে গেছেন বাড়ি ক্রয়ের জন্যে। কিন্তু এখন পর্যন্ত বাড়ি পছন্দের কাজটিই সম্পন্ন হয়নি বলে জানা গেছে। ইতিমধ্যেই লসএঞ্জেলেসে নিজস্ব বাড়ি ক্রয়ে কেলেংকারির অভিযোগ উঠায় নিউইয়র্কের বাড়ি ক্রয়ে আন্তরিক আগ্রহ অনেকটাই কমে গেছে বলেও জানা যাচ্ছে। তবে স্বচ্ছ¡তা ও জবাবদিহিতার হান্ড্রেড পার্সেন্ট জাগ্রত থাকলে প্রবাসীদের পক্ষ থেকে লসএঞ্জেলেসের মত অভিযোগ উঠার অবকাশ থাকবে না মনে করছেন সুধীজন। এছাড়া, নিউইয়র্ক অঞ্চলের ৫ লক্ষাধিক প্রবাসীর সার্ভিস প্রদানের মধ্যদিয়ে প্রতি বছরই মোটা অংকের অর্থ আয় হচ্ছে এই কন্স্যুলেটে। অথচ নিজস্ব একটি ভবন নেই কন্স্যুলেট অফিসের জন্যে। জাতিসংঘের শহর ‘ম্যানহাটান’র বাইরে কুইন্সের নর্দার্ন বুলেভাডে কন্স্যুলেট অফিস শুধুমাত্র আফগানিস্তান এবং বাংলাদেশেরই রয়েছে।

লসএঞ্জেলেসের ক্ষুব্ধ প্রবাসীরা ১৪ জুন এ সংবাদদাতাকে আরো জানিয়েছেন যে, বাড়ি ক্রয়ে ‘পুকুর চুরি’ নয় ‘সাগর ডাকাতি’র অভিযোগগুলো অনেক আগেই ঢাকায় দুর্নীতি দমন কমিশন বরাবরেও প্রেরণ করা হয়েছে। এ দরখাস্তে স্বাক্ষর করেছেন লসএঞ্জেলেসের নাসিমা বানু, মিসবাহ খান, আনোয়ার কে হালদার, শেখ পলাশ, রণি খান, আসাদুজ্জামান, নজরুল ইসলাম, আদনান হাবিব, সৈয়দ ওয়াসিমউদ্দিন, কুদ্দুস খান, সুবর্ণ নন্দী, টি জাহান কাজল, সুখেন্দ্র পাল, বিপুল চৌধুরী, রাজীব নন্দী, ইলিয়াস শিকদার, শঙকর সরকার, হাবিবুর রহমান, মো. বাবুল শিকদার, দীল মোহাম্মদ, আলমগীর হোসেন প্রমুখ। প্রবাসীদের এ দাবি সম্পর্কে জানতে চাইলে ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্দ্ধতন এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেছেন, ‘বাড়ি ক্রয়ে অতিরিক্ত অর্থ প্রদানের ব্যাপারটি অর্থ মন্ত্রণালয়েরও দৃষ্টিতে রয়েছে। তবে কোন এক অদৃশ্য কারণে ফাইলটি চাপা পড়েছে।’

ছবির ক্যাপশন- কন্স্যুলেট অফিস-১
লসএঞ্জেলেসের কন্স্যুলেট অফিসের জন্যে সাউথ ফেয়ারফ্যাক্স এভিনিউতে এই বাড়িটি ক্রয় করা হয়েছে ৮৩ লাখ ডলারে। এলাকাবাসীর অভিযোগ-এর প্রকৃত মূল্য কোনভাবেই ৪ লাখ ডলারের বেশী নয়। ছবি-সংগ্রহ।
ছবির ক্যাপশন- কন্স্যুলেট রেসিডেন্ট-২
লসএঞ্জেলেসের কন্সাল জেনারেলের নিজস্ব বাসার জন্যে কেনওয়ে এভিনিউতে এই বাড়িটি ক্রয় করা হয়েছে ৩২ লাখ ডলারে। এলাকাবাসীর অভিযোগ-এর প্রকৃত মূল্য কোনভাবেই ২০ লাখ ডলারের বেশী নয়। ছবি-সংগ্রহ। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV