Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

লস এঞ্জেলেসে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: July 29, 2012 | 5:29 PM

একুশ নিউজ মিডিয়া:লস এঞ্জেলেস, ২৮ জুলাই : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে তথ্য-প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের ৪১তম শুভ জন্মদিন উপলক্ষে গত রাতে লস এঞ্জেলেসের গ্ল্যান্ডেল শহরে ক্যালিফোর্ণিয়া ষ্টেট আওয়ামী লীগ তাঁর জন্মদিন উদযাপন করেছে।

এ উপলক্ষে বেসরকরি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি ইফতারির পর স্থানীয় প্রবাসীদের উপস্থিতিতে ক্যালিফোর্ণিয়া ষ্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাঃ রবি আলমের বাসভবনে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের কেক কাটেন।

ফারুক খান জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং বলেন, বাংলাদেশ নতুন নেতৃত্ব চায়। লস এঞ্জেলেসে আওয়ামী লীগের মাঝে নতুন-পুরাতনদের নিয়ে যে সমন্বয় গড়ে উঠেছে, সেই সমন্বয়ের মাধ্যমেই বঙ্গবন্ধুর বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাত্ম হয়ে কাজ করে যাবার আহ্বান জানান।

ক্যালিফোর্ণিয়া ষ্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান লে. কর্নেল (অব.) ফারুক খানের মুখে এক টুকরো কেক তুলে দিয়ে জয়ের জন্মদিনের শুভেচ্ছা জানান।

জন্মদিন উদযাপনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাইন দারা বিল্লাহ, হাবিব আহমেদ টিয়া, মোঃ শামীম হোসেন, মাহাতাব আহমেদ টিপু, মিজানুর রহমান শাহীন, তোফাজ্জল কাজল, আলী আহমেদ প্যারিস, দিদার আহমেদ, চিন্ময় রায় চৌধুরী, সাঁতারু মোশারফ হোসেন, আমিন আলম পাপ্পু, এম কে জামান, আতিক রহমান, মিঠুন চৌধুরী, সাইফুর রহমান ওসমানী জিতু, কাজী মশহুরুল হুদা, বুলবুল সিনহা, নিয়াজ মুহাইমেন, স্নেহাশীষ বড়ুয়া, জাহান হাসান ও মমিনুল হক বাচ্চু প্রমুখ।

এ সময় সবাইকে সজীব ওয়াজেদের জন্মদিনের কেক দিয়ে আপ্যায়িত করা হয়। ডাঃ রবি আলম ও মিসেস রবি সবাইকে ক্যালিফোর্ণিয়ায় প্রথমবারের মত সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন পালন করায় কমিউনিটির সবাইকে শুভেচ্ছা জানান।

অলিম্পিক গেমস-২০১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সজীব ওয়াজেদ জয় এখন লন্ডনে রয়েছেন। তাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে সজীব ওয়াজেদের জন্ম হয়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে তথ্য-প্রযুক্তিবিদ হিসেবে কাজ করার পাশাপাশি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ভিডিও লিঙ্কঃ 
https://www.youtube.com/watch?v=agqHl_W8N_I

ছবি লিঙ্কঃ
http://www.facebook.com/media/set/?set=a.10151047784091897.456144.826936896&type=3&l=fa4ce0919b

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV