Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

লাদেনের ছেলে হামজা পালিয়ে গেছেন!

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: May 11, 2011 | 10:00 AM

ইউএসএ নিউজ ডেস্ক: ওসামা বিন লাদেনকে হত্যার অভিযানের সময় তার ছোট ছেলে হামজা বিন লাদেন পালিয়ে যান বলে ধারণা করছে পাকিস্তানি গোয়েন্দারা। দেশটির গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ডেইলি মিরর ও দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণ এমন খবর প্রকাশ করেছে।

 

 

খবরে বলা হয়েছে, লাদেনের আটক তিন স্ত্রী জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ওই অভিযানের সময় থেকে ওসামার ছোট ছেলে হামজকে (২০) আর দেখা যায়নি। এ তথ্যের সূত্র ধরে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন, ওসামা বিন লাদেনের কনিষ্ঠ ছেলে হামজা সম্ভবত পালিয়ে যেতে সক্ষম হন। গোয়েন্দা সূত্র অনুযায়ী, হামজা ওসামা বিন লাদেনের খুবই ঘনিষ্ঠ ও আস্থাভাজন। পিতার আদর্শে উজ্জীবিত হামজা কিশোর বয়স থেকেই সন্ত্রাসী কাজে উদ্বুদ্ধ হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি পাকিস্তানি গোয়েন্দা সূত্র আশঙ্কা প্রকাশ করে বলেছে, ঘটনা যদি সত্যি হয়, তবে হামজা খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারেন। বিশেষ করে পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি মরিয়া হয়ে উঠতে পারেন। 

 
ট্যাগ:
Situs Streaming JAV