Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

লাদেনের মৃত্যুতে ওবামার জনপ্রিয়তা তুঙ্গে

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: May 2, 2011 | 11:09 AM

ইউএসএনিউজ ডেস্ক: ওসামা বিন লাদেনের মৃত্যু মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার রাজনৈতিক জীবনে বয়ে এনেছে বিরল সৌভাগ্য আর সুযোগ। লাদেন নিহত হওয়ায় সবচেয়ে বেশি লাভবান হয়েছেন ওবামা। লাদেনের মৃত্যু তাঁর রাজনৈতিক জীবনে সবচেয়ে তাত্পর্যপূর্ণ ঘটনা। এ ঘটনার গুরুত্ব ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট ওবামার কাছে এতটাই বেশি যে লাদেনের মৃত্যুর খবর ঘোষণা করার দায়িত্ব তিনি নিজের কাঁধেই তুলে নেন। মার্কিন সময় গতকাল রোববার রাতে তাই উল্লসিত ওবামা গর্বের সঙ্গে ঘোষণা করেন যে মার্কিন বাহিনী আল-কায়েদা নেতাকে হত্যা করেছে ও তাঁর মরদেহ খুঁজে পেয়েছে।২০১২ সালে পুনর্নির্বাচনে লড়বেন বারাক ওবামা। এ জন্য তিনি প্রচারও চালাচ্ছেন। লাদেন নিহত হওয়ার ঘটনা তাঁর রাজনৈতিক জীবনের বড় অর্জন বলা যেতে পারে। বলা যায়, লাদেনের মৃত্যুতে ওবামা নির্বাচনে নিশ্চিত জয়ের দিকে এগিয়ে গেলেন।বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায়, লাদেন নিহত হওয়ার ঘটনায় ওবামা রাজনৈতিকভাবে লাভবান হলেন। লাদেনের মৃত্যুতে ওবামার প্রতি সাধারণ মার্কিনদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। যুক্তরাষ্ট্রে আর্থিক মন্দা এবং জ্বালানির দাম বাড়ায় ওবামা রাজনৈতিক দিক দিয়ে অনেকটা দুর্বল অবস্থায় ছিলেন। তাঁর জনপ্রিয়তা দিন দিন কমছিল। লাদেনের মৃত্যুর খবর ঘোষণায় ওবামা নাটকীয়ভাবে মার্কিন জনগণের মনোযোগের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।
লাদেনের মৃত্যুতে প্রতিশ্রুতি পূরণের সুযোগও পেয়েছেন ওবামা। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ওবামা ইরাক থেকে মার্কিন সৈন্য দেশে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে রাজনীতিতে ডেমোক্র্যাটদের তুলনায় বরাবরই রিপাবলিকানরা ছিল উঁচু আসনে। ওবামা ক্ষমতায় থাকাকালে ওসামা বিন লাদেন নিহত হওয়ায় আসনটা এখন উল্টোদিকে ঘুরে গেল। ওবামা ও ডেমোক্র্যাটরা জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে রিপাবলিকানদের চেয়ে নিজেদের এখন অনেক বেশি শক্তিশালী দাবি করতে পারবেন। আর এর মধ্য দিয়ে ওবামা রিপাবলিকান নেতা জর্জ ডব্লিউ বুশকে সুকৌশলে টপকে গেলেন।২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারের হামলা ছিল মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনের ভিত নড়িয়ে দেওয়ার মতো একটি ঘটনা। বিন লাদেন নিহত হওয়ায় ওবামার শাসন ও জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। তেলের দাম বেড়ে যাওয়া ও আর্থিক মন্দার জন্য ওবামার জনপ্রিয়তায় যে ধস নেমেছিল, লাদেন নিহত হওয়ার ঘটনায় তা মুহূর্তেই তুঙ্গে উঠে গেল। রয়টার্স।প্রথমআলো

ট্যাগ:
Situs Streaming JAV