লাদেনের লাশের ছবি প্রকাশ করা নিয়ে দোটানায় ওয়াশিংটন

ইউএসএনিউজ ডেস্ক: লাদেনের লাশের ছবি প্রকাশ করা নিয়ে দোটানায় পড়েছে ওয়াশিংটন। ছবি প্রকাশ না করলে হত্যার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। আবার এই ছবি প্রকাশ করলে ইসলামি দুনিয়ায় প্রতিক্রিয়া হতে পারে। দুটো সম্ভাবনার কথাই মাথায় রাখতে হচ্ছে ওবামা প্রশাসনকে। ব্রেননানই জানিয়েছেন, বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে। এখনও এ ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে একটি মার্কিন টিভি চ্যানেল জানিয়েছে, খুব শীঘ্রই লাদেনের মৃতদেহের ছবি প্রকাশ করতে পারে হোয়াইট হাউস।এদিকে ফুটেজ নিয়ে কিছু কথা-বার্তা চলছে। লাদেনের সর্বশেষ প্রকাশিত ছবিতে তার মুখে কাঁচা-পাকা দাড়ি ছিল কিন্তু নিহত লাদেনের লাশের যে ফুটেজ প্রকাশিত হয়েছে তাতে কোনো কাঁচা-পাকা দাঁড়ি দেখা যায়নি।এ ছাড়া, বিন লাদেনের মৃতদেহ সাগরে ফেলে দেয়া হয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। নিহত বিন লাদেনের মৃতদেহ সাংবাদিকদের দেখতে দেয়া হয়েছে কিনা বা তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্টসহ অন্যান্য পরীক্ষা করা হয়েছে কিনা সে সম্পর্কে কোনো খবর প্রচারিত হয়নি।তাই রাজনৈতিক ও সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, বিন লাদেন নিহত হওয়ার বিষয় শতভাগ সন্দেহমুক্ত হওয়ার সময় এখনো আসেনি।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








