Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

লাদেন হত্যা অভিযান:আমার জীবনের দীর্ঘতম ৪০ মিনিট-মার্কিন প্রেসিডেন্ট ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: May 9, 2011 | 5:28 PM

সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ওবামা -ইন্টারনেট।

  ইউএসএনিউজ ডেস্ক: প্রেসিডেন্ট বারাক ওবামা স্বীকার করেছেন, ওসামাকে হত্যার মার্কিন গোপন অভিযানের প্রস্তুতিকালে তিনি পুরোপুরি নার্ভাস হয়ে পড়েছিলেন। লাদেন হত্যা অভিযানের ৪০ মিনিটকে ওবামার জীবনের ‘সুদীর্ঘ’ ৪০ মিনিট বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া কিছু উপদেষ্টা এ পরিকল্পার ব্যাপারে তাদের সংশয়ও প্রকাশ করেছিলেন।ওবামা বলেন, তিনি সে সময়ে ১৯৯৩ সালের মোগাদিসু অভিযানের কথা মনে করেছিলেন। সেখানে মিলিশিয়ারা মার্কিন দুটি বল্গ্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করেছিল এবং আমেরিকান সৈন্যদের লাশ রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে গিয়েছিল। এ ছাড়া ১৯৮০ সালে ইরানে ব্যর্থ উদ্ধার অভিযানের কথাও তিনি স্মরণ করেন। প্রেসিডেন্ট জিমি কার্টার আমেরিকান জিম্মিদের উদ্ধারে গোপন অভিযানের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তেহরান পেঁৗছানোর আগেই দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ ঘটায় অভিযান ব্যর্থ হয়ে যায়।রোববার সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ নিউজ শোকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, চিন্তা করে দেখুন বল্গ্যাক হক ভূপাতিত হওয়া কিংবা ইরানে গোপন অভিযানের কথা। লাদেন অভিযানের একদিন আগেও আমি এসব ভেবেছিলাম।তিনি বলেন, গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও লাদেন যে ওই ভবনেই ছিলেন, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কারণ তার উপস্থিতির প্রত্যক্ষ কোনো প্রমাণ ছিল না। তাই শেষ মুহূর্তেও দোদুল্যমান পরিস্থিতি বিরাজ করছিল। অর্থাৎ আমরা সুনির্দিষ্ট করে বলতে পারছিলাম না বিন লাদেন ওখানেই আছেন। ওবামা বলেন, লাদেন যদি ওখানে না থাকতেন তাহলে এর ভয়াবহ পরিণাম হতে পারত।
অন্য দেশের সার্বভৌম এলাকায় এমনকি পাকিস্তানকে না জানিয়ে সামরিক হামলা চালানোতে বড় ধরনের ঝুঁকি বিদ্যমান ছিল। এ প্রসঙ্গে ওবামা বলেন, এখানে প্রচণ্ড ঝুঁকি ছিল। বিশেষ করে ভূরাজনৈতিকভাবে সিদ্ধান্তটি নিতে হয়েছিল।ওবামা বলেন, কিছু উপদেষ্টা কমান্ডো স্টাইলের অভিযানের বিরোধিতা করেছিলেন। কিন্তু আমি সরাসরি লাদেনকেই পেতে চেয়েছি। সে সঙ্গে আবাসিক এলাকার সীমিত ক্ষতি এবং ওই ভবন থেকে তথ্য উদঘাটনও আমার উদ্দেশ্য ছিল। ওবামা রোববারের অভিযানের বিষয়ে বৃহস্পতিবারই সিদ্ধান্ত নিয়েছিলেন। এর মাঝে তিনি তার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে গেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ মিশনে গোপনীয়তাই ছিল মুখ্য।তিনি বলেন, এমনকি আমি আমার পরিবারকেও কিছু বলতে পারিনি। হোয়াইট হাউসেরও কমসংখ্যক লোকই বিষয়টি জানতেন। আমার সিনিয়র সহকারীদের অধিকাংশই অভিযান সম্পর্কে কিছু জানতেন না। কিন্তু সময়টা এমন ছিল যখন, কারও ইচ্ছা করবে ঘরের বাইরে গিয়ে বিষয়টি নিয়ে আর দশজনের কথা বলতে। কিন্তু সে অবস্থা ছিল না। অথচ বিষয়টি নিয়ে আমি চাপের মধ্যে ছিলাম।
রোববার ওবামা যথারীতি গলফ খেলেন। কিন্তু মনে মনে পাকিস্তানে সূর্য ডোবার অপেক্ষা করেন। এক সময়ে এলো সেই মাহেন্দ্রক্ষণ। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে ৪০ মিনিট ধরে তিনি দেখলেন লাদেন হত্যা অভিযান। তিনি ওই সময়টিকে প্রচণ্ড উত্তেজনাময় বলে উলেল্গখ করলেন।ওবামা বলেন, এই ৪০ মিনিট ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ ‘৪০ মিনিট’ সময়। এ প্রসঙ্গে তিনি তার মেয়ের কথা উলেল্গখ করে বলেন, আরও একবার এ রকমটি ঘটেছিল। মেয়ে শাশা মেনেনজাইটিসে আক্রান্ত হওয়ায় সময়। তখন তার বয়স মাত্র ৩ মাস।সমকাল

ট্যাগ:
Situs Streaming JAV