Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

লাদেন হত্যা নিয়ে ছবি বানাচ্ছে হলিউড

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: May 4, 2011 | 1:28 AM

ইউএসএনিউজ ডেস্ক: মাঝরাতে মোস্ট ওয়ান্টেড জঙ্গি ওসামা বিন লাদেনের নিধন-সংবাদে মেতে উঠেছিল যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী, যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড আল কায়দা নেতা ওসামা বিন লাদেন রোববার গভীর রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে এবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর কমান্ডো অভিযানে প্রাণ হারান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) সরাসরি সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে লাদেনকে হত্যার সংবাদ জানিয়ে বলেন, তার মৃত্যুর মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।তার পর ২৪ ঘণ্টাও কাটেনি। এ বার সেই মাঝরাতে মোস্ট ওয়ান্টেড জঙ্গি ওসামা বিন লাদেনের নিধন-সংবাদে মেতে উঠেছিল যুক্তরাষ্ট্র। তার পর ২৪ ঘণ্টাও কাটেনি। এ বার রোমহর্ষক সেই হত্যা অপারেশন সেলুলয়েডে ফুটিয়ে তোলার প্রস্তুতি শুরু করে দিয়েছে হলিউড। প্রযোজক-চিত্রনাট্যকাররা বিষয়টি ব্রেকিং নিউজে উঠে আসার পর থেকেই মাঠে নেমে পড়েছেন বলে খবর। প্রযোজক-চিত্রনাট্যকাররা বিষয়টি ব্রেকিং নিউজে উঠে আসার পর থেকেই মাঠে নেমে পড়েছেন বলে খবর।
লাদেন-হত্যার ব্যর্থ অভিযান নিয়ে ছবির প্রস্তুতি চলছিল আগেই। তবে সেই ছবির বিষয়বস্তু ছিল কি ভাবে মার্কিন বাহিনীর হাত থেকে ফসকে গেলেন টুইন টাওয়ার ধ্বংসের মূল চক্রী। গত রবিবার টিম ওবামার সফল অপারেশন পুরো পরিকল্পনা বদলে দিয়েছে। ডেডলাইন ডট কম জানাচ্ছে, সমকালীন যে সব বিষয় হলিউডের নতুন ছবির তালিকায় রয়েছে, তার মধ্যে এখন ওসামা হত্যাই রয়েছে এক নম্বরে। অস্কার পাওয়া ছবি ‘হার্ট লকার’-এর পরিচালক ক্যাথরিন বিগেলো আগেই ‘কিল বিন লাদেন’ নামে একটি ছবির কাজে হাত দিয়েছিলেন। অভিনেতা-অভিনেত্রী বাছার কাজও শুরু হয়ে গিয়েছিল। আফগানিস্তান ও পাকিস্তানের দুর্গম এলাকায় লাদেন-সন্ধানের ব্যর্থ অভিযানই ছিল তাঁর চিত্রনাট্যের বিষয়বস্তু। কিন্তু রবিবার রাতে লাদেনের মৃত্যুর পর চিত্রনাট্য তাঁকে বদল করতে হচ্ছে।
লাদেনকে নিয়ে আর একটি ছবির কাজও শুরু হয়েছিল। সেই ছবিটির সঙ্গে যুক্ত ছিল প্যারামাউন্ট পিকচার্স। ২০০১-কে তোরা বোরায় লাদেনকে নাগালের মধ্যে পেয়ে গিয়েছিল মার্কিন স্পেশাল ফোর্স। ছবিটির চিত্রনাট্যটিতে অনেকটা জায়গা জুড়ে ছিল সেটাই।সমকাল

ট্যাগ:
Situs Streaming JAV