লাশের মধ্যে বালিকার কান্না : সাংবাদিকতার নোবেল হিসেবে খ্যাত পুলিৎজার গেল আফগানিস্তানে
নিউইয়র্ক প্রতিনিধি : সাংবাদিকতার নোবেল হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কে গতকাল সোমবার ২০১২ সালের পুলিত্জার জয়ীদের নাম ঘোষণা করা হয়। কাবুলে বোমা হামলার পর সারি সারি লাশের মধ্যে কান্নারত বালিকার ছবি তুলে প্রথমবারের মতো আফগানিস্তানে এই পুরস্কার নিয়ে গেলেন বার্তা সংস্থা এএফপির ফটোসাংবাদিক মাসুদ হোসেইনি। এ ছাড়া নিউইয়র্ক টাইমস পত্রিকার দুজন সাংবাদিকও সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন।অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বার্তা সংস্থা এপি পুলিৎজার পদক পেয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের ওপর নিউইয়র্ক পুলিশ বিভাগের অহেতুক গোয়েন্দা নজরদারি নিয়ে করা প্রতিবেদনের জন্য সংস্থাটি এ পুরস্কার পায়। এ খবরে এপির নির্বাহী সম্পাদক ক্যাথলিন ক্যারোল বলেন, নিউইয়র্কে সবার নজরের বাইরে থাকা একটি বিষয় নিয়ে আমরা প্রতিবেদন করেছিলাম। এসব প্রতিবেদন নিয়ে গর্ব করার কারণ আছে বলে তিনি মন্তব্য করেন।
ব্যথানাশক ওষুধ ম্যাথাডোনের অতি ব্যবহার নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে দ্য সিয়াটল টাইমসের মাইকেল ব্যারেনস ও ক্যান আমস্ট্রং যৌথভাবে অনুসন্ধানী সাংবাদিকতার আরেকটি পদক পেয়েছেন।
নিউইয়র্ক টাইমসের ডেভিড কমিনিউয়েস্কি যুক্তরাষ্ট্রের উচ্চবিত্তরা কীভাবে আইনের আওতায় থেকেই কম কর পরিশোধ করছেন—এ নিয়ে প্রতিবেদন লিখে পুরস্কার পান। আর পূর্ব আফ্রিকার সংঘাত-সংঘর্ষ নিয়ে প্রতিবেদনের জন্য পদক পান একই প্রতিষ্ঠানের সাংবাদিক জেফ্রি জেটেলম্যান।
ব্রেকিং নিউজ সার্ভিসের জন্য পদক পায় আলাস্কা থেকে প্রকাশিত দ্য টুসকালোসা। গত বছর আলাস্কা থেকে টর্নেডো হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবেদন করতে সক্ষম হয়েছিল দ্য টুসকালোসা। অনলাইন ও সামাজিক যোগাযোগের ওয়েব সাইটগুলোতে টর্নেডো-পরবর্তী সংবাদ দ্রুত আপডেট করতে সক্ষম হয়েছিল তারা।
প্যানসেলভেনিয়ার পত্রিকা দ্য ট্যাট্রিয়ট নিউজ স্থানীয় সাংবাদিকতার জন্য এবং ফুটলব কোচ জো পেটার্নোর যৌনপীড়ন নিয়ে সংবাদ পরিবেশন করে দ্য প্যাট্রিয়ট নিউজ এই পুরস্কারে ভূষিত হয়েছে। জাতীয় পর্যায়ে সাংবাদিকতার জন্য পদক পেয়েছে দ্য হাফিংটন পোস্ট। ওয়েবভিত্তিক দ্য হাফিংটন পোস্টের সমর বিষয় সাংবাদিক ডেভিড উডকে পদক দেওয়া হয়েছে ইরাক ও আফগান ফেরত মার্কিন সেনা সদস্যদের অভিজ্ঞতা নিয়ে প্রতিবেদন লেখার জন্য।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








