লেখক হুমায়ূনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন, ইনটেনসিব কেয়ারে, আরো সপ্তাখানেক থাকতে হবে হাসপাতালে, রিলিজের পর নিতে হবে বিভিন্ন ধরনের থেরাপি

ইউএসএ নিউজ, নিউইয়র্ক : নিউইয়র্কে জনপ্রিয় লেখক ও নাট্যকার হুমায়ূন আহমেদের বৃহদান্ত্রের ক্যান্সার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হবার পর তাকে বর্তমানে ইনটেনসিব কেয়ারে রাখা হয়েছে। তবে অবস্থা দ্রুত ভালোর দিকে যাচ্ছে। তাকে লিকিউড খাবার দেয়া হচ্ছে। নিউইয়র্ক সময় মঙ্গলবার সকাল ৯টা ২২ মিনিট থেকে বিকেল প্রায় ৪ টা পর্যন্ত অঙ্কলজি বিভাগের প্রধান ড. জেইন এবং বিশ্ববিখ্যাত ক্যান্সার সার্জন জজ মিলারের নেতৃত্বে ম্যানহাটানে বেলভ্যু হাসপাতালের দ্বাদশ তলায় এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। দীর্ঘ সাড়ে ৬ ঘন্টা ব্যাপি চলে এ অস্ত্রোপচার। তার লিভারে একটি টিউমার ছিল, সেটিও অপসারণ করা হয় একইসাথে-জানান চিকিৎসক জজ মিলার। এর আড়াই ঘন্টা পর তার জ্ঞান ফিরে।
লেখক পতিœ বিশিষ্ট অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও অন্য প্রকাশের স্বত্তাধিকারী মাজহারুল ইসলাম হাসপাতাল থেকে জানান হুমায়ূন আহমদের চিকিৎসার সব শেষ তথ্য । তারা জানান, অপারেশন থিয়েটার থেকে লেখককে রিকভারী রুমে নেয়া হয়। অস্ত্রোপচারের পর নিস্তেজ, অবসন্ন দেহে শায়িত লেখক ছিলেন তন্দ্রাছন্ন। একবার চোখ খুলে দেখলেন, তাপর আবার চোখ বন্ধ করে শুয়ে থাকেন, বেলভু হাসপাতালের ১১তলার এরিকভারি ইউনিটে। চোখ খোলার পরই খোঁজেন স্ত্রী এবং দুই চোখের মণি নিষাদ ও নিনিতকে। সেখানে জ্ঞান ফেরার পর তিনি স্ত্রী এবং উপস্থিত সুহৃদদের সাথে কথা বলেন। বিষয়টি চিকিৎসকদের স্বস্তি দিয়েছে। কারণ, তার রিকভারী দ‘ত ঘটছে বলে চিকিৎসকরা মন্তব্য করেন। রিকভারী রুমে ৫ ঘন্টা রাখার পর স্থানীয় সময় ১২ জুন মঙ্গলবার রাত প্রায় ১০ টায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেয়া হয়। ৪৮ ঘন্টা রাখা হবে তাকে ইনটেনসিভ কেয়ারে। পরে স্থানান্তর করা হবে ক্যাবিনে। ক্যাবিনে ৬/৭ দিন থাকার পর তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হতে পারে। এরপর তাকে নিতে হবে বিভিন্ন ধরনের থেরাপি জানিয়েছেন ডাক্তারা। হাসপাতালে সার্বক্ষণিক তার পাশে রয়েছেন লেখক পতিœ মেহের আফরোজ শাওন ও অন্য প্রকাশের স্বত্তাধিকারী মাজহারুল ইসলাম। স্বামীর অস্ত্রোপচার সুসম্পন্ন হওয়ায় সৃষ্টিকর্তার শোকরিয়া আদায় করেন শাওন। মেহের আফরোজ শাওন দেশবাসীর দোয়া চেয়েছেন লেখকের জন্যে।
অস্ত্রোপচারের আগে গত কদিনের প্রাক প্রস্তুতিতে হুমায়ূনের শরীর ছিল আগের চেয়ে কিছুটা ভালো। মানসিকভাবেও ছিলেন প্রফুল্ল। তবুও বিষয়টি জটিল হওয়ায় লেখকের ভক্ত-অনুরক্তদের মধ্যে এক ধরনের টেনশন ছিল। সুহৃদরা মসজিদ-মন্দিরে প্রার্থনাও করেছেন।
উল্লেখ্য, গত বছর ১৪ সেপ্টেম্বর হুমায়ূন আহমেদ ক্যান্সার রোগের চিকিৎসার জন্য নিউইয়র্ক আসেন। প্রথমে সেøায়ান মেমোরিয়াল ক্যাটারিং হাসপাতালে ড. স্টিফেন আর ভিচের তত্ত্বাবধানে তিনটি ক্যামোথেরাপি নেন। পরবর্তী সময়ে এই বেলভ্যু হাসপাতালে অনকোলজি বিভাগের ডা: জেইনের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয় তার। পরবর্তী সময়ে ক্যান্সারের নিরাময়ে কার্যকরী ভূমিকা নেওয়ায় সর্বমোট ১২টি ক্যামোথেরাপি দেয়া হয়। ডাক্তারের ভাষায়, ফোর্থ স্টেজে ক্যান্সার ধরা পড়লেও ১২টি কেমোথেরাপিতে লেখকের ক্যান্সার নিরাময়ে প্রভূত উন্নতি হয়। তাই আর থেরাপি না দিয়ে ড. জেইন ও সার্জন জজ মিলারের সমন্বয়ে গঠিত বোর্ড হুমায়ূন আহমেদকে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় গত ৭ মে।
১১ মে তিনি বাংলাদেশে গিয়েছিলেন স্বজনের সাথে মিলিত হতে। গত ৩ জুন নিউইয়র্ক ফিরে আসার পর দিন ৪ জুন সকাল ৯টা থেকে দুপুর তিনটা পর্যন্ত বেলভ্যু হাসপাতালে হুমায়ূন আহমেদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলে। এরপর ৫ জুন তাকে অ্যানেসথেসিয়া বিভাগে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা ১২ জুন অস্ত্রোপচারের দিন নির্ধারণ করেন। নিউৃইয়র্ক সময় ভোর সাড়ে ৫টয় বেলভ্যু হসপাতাালে হুমায়ূন আহমেদকে নিয়ে যাওয়া হয়। সাথে ছিলেন স্্রী মেহের আফরোজ শাওন, লেখক দম্পতী জ্যোতিপ্রকাশ দত্ত, পূরবী বসু, প্রকাশক মাযহারুল ইসলাম, শৈশবের বন্ধু মোহাম্মদ নূরুজ্জামান মন্ডল ফানসু, রুবেল এবং বিশ্বজিত সাহা। চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী ১১ জুন সকাল থেকেই লেখক তরল জাতীয় খাবার খান। দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্ধারিত ওষুধ সেবন করেন। এতে তিনি একটু দুর্বল হয়ে পড়েন। শরীরের অবস্থার জন্য একান্ত আপনজন ছাড়া কারও সঙ্গেই তিনি দেখা করেননি।
লেখকের চিকিৎসার সার্বিক সহায়তাকারী নিউইয়র্কের মুক্তধারার বিশ্বজিৎ সাহা বলেন, পৃথিবীর সব বাঙালির মতো নিউইয়র্ক প্রবাসী বাঙালিদেরও প্রার্থনা, হুমায়ূন আহমেদ দ্রুত সুস্থ হয়ে ওঠবেন। তিনি জানান, দু’সপ্তাহ পরই তাকে ঘিরে চলবে নিউইয়র্কে বইমেলার আয়োজন। প্রথমদিন রয়েছে লেখকের প্রথম চিত্র প্রদর্শনী। দ্বিতীয় দিনে রয়েছে লেখককে মুক্তধারা ফাউন্ডেশনের সম্মাননা প্রদান। তৃতীয় দিন লেখকের পরিকল্পনায় এবং সঞ্চালনায় ‘শতবর্ষের বাংলা গান’-এর অনুষ্ঠান।
বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘সব কিছু ঠিকই আছে’ বলে নিশ্চিত করেছেন তার চিকিৎসক ডা. জর্জ মিলার। অপারেশেনের মাধ্যমে লেখকের দেহ থেকে ক্যান্সার অপসারণ করার পর হুমায়ূনের চিকিৎসক এ তথ্য জানান। বলেন, তার লিভারে ছড়িয়ে পড়া ক্যান্সারের তিনটি টিউমারই ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে কোলনের ক্যান্সারও অপসারণ করা হয়েছে। সবকিছু সন্তোষজনক। এদিকে, হুমায়ূন আহমেদকে বর্তমানে সার্জিক্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিটিতে রাখা হয়েছে। তাকে তরল খাদ্য জুস ও স্যুপ খেতে দেয়া হচ্ছে। অন্যপ্রকাশের নির্বাহী মাজহারুল ইসলাম জানিয়েছেন, এনেস্থেশিয়ার কার্যকারিতা কমে আসার সঙ্গে সঙ্গে তিনি ব্যথা অনুভব করছেন। তাকে নিয়মিত বেদনানাশক দেয়া হচ্ছে। বর্তমানে তিনি কখনও ঘুমে কখনও জেগে থাকছেন। এরই মধ্যে মাঝে মাঝে কথাবার্তা বলছেন। বুধবার হুমায়ূন দেশের খবরাখবর জানতে চেয়েছিলেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








