লেখক হুমায়ূন আহমেদকে নিয়ে অনাকাঙ্ক্ষিত প্রচারণা বন্ধের আহ্বান দেশের ১৭ বিশিষ্ট ব্যক্তির
লেখক হুমায়ূন আহমেদকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত প্রচারণা বন্ধের আহ্বান জানিয়েছেন দেশের ১৭ বিশিষ্ট ব্যক্তি। বলেছেন, দীর্ঘ চার দশক ধরে হুমায়ূন আহমেদ তার অনন্যসাধারণ প্রতিভার গুণে সাহিত্য, টেলিভিশন নাটক, চলচ্চিত্র এবং গানের মাধ্যমে দেশের মানুষকে অনাবিল আনন্দ দিয়েছেন। তার মৃত্যুতে সর্বস্তরের জনগণ অত্যন্ত শোকাহত। আমরা মনে করি, আমাদের কালের জনপ্রিয়তম এ লেখকের প্রয়াণে আর যেন কাদা ছোড়াছুড়ি না হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এসব অনভিপ্রেত প্রচারণা এবং কিছু কিছু অযাচিত পদক্ষেপে তার পরিবারের সদস্যরা ও তার গুণমুগ্ধ ভক্তবৃন্দ অত্যন্ত ব্যথিত ও মর্মাহত এবং একই সঙ্গে আমরাও ব্যথিত ও মর্মাহত। অথচ এমন একজন লেখককে নিয়ে সম্প্রতি যে ধরনের নোংরামি দেশবাসী লক্ষ্য করছে তা অত্যন্ত অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, অশোভন ও নিন্দনীয়। এ ধরনের অনাবশ্যক প্রচারণা ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। গতকাল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ স্বাক্ষরিত বিবৃতিতে ড. আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, রামেন্দু মজুমদার, আলী যাকের, ফেরদৌসী মজুমদার, সারা যাকের, আসাদুজ্জামান নূর, সৈয়দ মনজুরুল ইসলাম, মুহম্মদ জাফর ইকবাল, জুয়েল আইচ, ফেরদৌসী প্রিয়ভাসিনী, ইমদাদুল হক মিলন, ফরিদুর রেজা সাগর, গোলাম কুদ্দুস, আনিসুল হক ও ফেরদৌস আরা এ আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








