Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

শতবর্ষপূর্তি : বিনম্র শ্রদ্ধায় টাইটানিকের যাত্রীদের স্মরণ

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: April 15, 2012 | 11:52 PM

অ্যালেক্স আরুয়ান নামে ছয় বছর বয়সী ছোট্ট এ শিশুটির কয়েক পুরুষ আগের একজন আত্মীয় টাইটানিক ডুবিতে ম��অ্যালেক্স আরুয়ান নামে ছয় বছর বয়সী ছোট্ট এ শিশুটির কয়েক পুরুষ আগের একজন আত্মীয় টাইটানিক ডুবিতে মারা গেছেন। টাইটানিক ডুবির শততম বার্ষিকীতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহর থেকে এ শিশুটি গতকাল বেলফাস্টে এসেছে সেই পূর্ব পুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। সেখানে একটি স্মৃতিস্তম্ভে টাইটানিক ডুবিতে নিহত ব্যক্তিদের নাম খোদাই করা আছে – এএফপি I

হূদয়বিদারক টাইটানিক দুর্ঘটনার শত বছর পূর্তি ছিল ১৫ এপ্রিল । এ উপলক্ষে কানাডার হ্যালিফ্যাক্স ও উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টসহ বিশ্বের বিভিন্ন স্থানে বিশেষ শ্রদ্ধা নিবেদন ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ মানুষের পাশাপাশি দুর্ঘটনায় মারা যাওয়া যাত্রীদের স্বজনেরাও এসব অনুষ্ঠানে অংশ নেন।
শতবর্ষ আগে ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিকে প্রকাণ্ড হিমশৈলের সঙ্গে সংঘর্ষে টাইটানিক জাহাজ ডুবে যায়। মর্মান্তিক ওই দুর্ঘটনায় প্রাণ হারান জাহাজটির দেড় হাজারের বেশি যাত্রী। গতকাল দিনের আলো ফোটার অনেক আগেই হ্যালিফ্যাক্স নগরের চারটি গির্জায় ঘণ্টাধ্বনি বেজে ওঠার মধ্য দিয়ে ওই স্মরণানুষ্ঠানের সূচনা হয়। দুর্ঘটনায় পড়ার পর কানাডার এই বন্দরনগর থেকেই কয়েকটি জাহাজ আটলান্টিকের হিমশীতল পানি থেকে টাইটানিকের যাত্রীদের উদ্ধারে ছুটে যায়। দুর্ঘটনায় প্রাণ হারানো যাত্রীদের ১৫০ জনকে এ নগরে সমাহিত করা হয়। কানাডা ছাড়াও ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি স্মরণ করা হয়েছে। অনুষ্ঠানে শরিক হয়েছেন শিল্পী, বিজ্ঞানী, জাদুঘরের কর্মী থেকে শুরু করে নানা শ্রেণী-পেশার মানুষ।
স্থানীয় সময় গত শনিবার মধ্যরাতের পর হ্যালিফ্যাক্সের আটলান্টিক জাদুঘরের সামনে জড়ো হন অসংখ্য মানুষ। পরে সেখান থেকে তাঁরা একটি শোকমিছিল বের করেন। তাঁদের হাতে সে সময় শোভা পাচ্ছিল প্রজ্বলিত মোমবাতি। তাঁরা একটি শবাধার বহনকারী ঘোড়াটানা গাড়ির পিছুপিছু হেঁটে মিছিল করেন। পথে টাইটানিকের স্মৃতিবিজড়িত কয়েকটি স্থাপনার সামনে গিয়ে তাঁরা কিছুক্ষণের জন্য নীরবতা পালন করেন।
১৮ বছর বয়সী আলবার্ট ছিলেন টাইটানিকের ক্রুদের মধ্যে সর্বকনিষ্ঠ। তাঁর ভাতিজা প্রকৌশলী ওয়ারেন এরভিন মিছিলে অংশগ্রহণকারীদের একজন। অনুভূতির কথা জানাতে গিয়ে তিনি বলছিলেন, ‘১০ বছর আগেও আমি জানতাম না, আমার চাচা টাইটানিকের একজন ক্রু ছিলেন। মৃত যাত্রীদের তালিকায় আমি তাঁর নাম দেখে তা জেনেছি।’ মিছিলটি স্থানীয় সিটি হলে গিয়ে শেষ হয়। ২০ জনেরও বেশি স্থানীয় সংগীতশিল্পীর সমন্বয়ে একটি দল সেখানে গান পরিবেশন করেন। ১০০ বছর আগে যাত্রীদের উদ্দেশে টাইটানিকে পরিবেশিত গানের কিছু অংশ এ সময় গেয়ে শোনান তাঁরা।
মিছিল শুরুর আগে ঘড়ির কাঁটায় যখন রাত ১২টা বেজে ২৭ মিনিট, ঠিক তখন হ্যালিফ্যাক্স নগর এক বিস্ময়কর নীরবতায় ছেয়ে যায়। টাইটানিকের যাত্রীদের স্মরণ করতেই নগরবাসীর এই পিনপতন নীরবতায় ডুবে যাওয়া। নিমজ্জিত হওয়ার পূর্বমুহূর্তে এ সময়টিতেই জাহাজটি থেকে সর্বশেষ টেলিগ্রাফ বার্তা নোভা স্কটিয়া প্রদেশ কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। এরই মধ্যে হিমশৈলের সঙ্গে টাইটানিকের সংঘর্ষের স্মরণে এক হাজার ৭০০-এর বেশি যাত্রী নিয়ে যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে এমএস বালমোরাল ও নিউইয়র্ক সিটি থেকে আজামারা নামের দুটি প্রমোদতরী দুর্ঘটনাস্থলের দিকে পরস্পর বিপরীত দিক থেকে যাত্রা শুরু করে। হ্যালিফ্যাক্স বন্দর থেকে প্রায় ৮০০ কিলোমিটার ও নিউইয়র্কের নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে ৬৪০ কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থলে পৌঁছার পর যাত্রীরা সাগরে পুষ্পমাল্য অর্পণ করেন।
প্রমোদতরী টাইটানিক নির্মিত হয় উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে। পরে ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে যাত্রা করে নিউইয়র্কের উদ্দেশে যাওয়ার পথে প্রথম যাত্রাতেই দুর্ঘটনায় পড়ে সাগরে তলিয়ে যায় জাহাজটি। দুর্ঘটনার শতবর্ষ পূর্তি পালনে বেলফাস্টেও ছিল নানা আয়োজন। এসব আয়োজনের একটিতে দুর্ঘটনার শিকার সব যাত্রীর নামসংবলিত স্মৃতিফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় উচ্চপদস্থ ব্যক্তি, মৃতদের আত্মীয়স্বজন ও টাইটানিকের ধ্বংসাবশেষের আবিষ্কারক রবার্ট ব্যালার্ড উপস্থিত ছিলেন। এএফপি ও বিবিসি। প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV