শরীরের ওজন কমাতে বাড়ি বিক্রি!
৩৪ বছর বয়সী টিসা পুলিনের অতিরিক্ত ওজন ভাবিয়ে তুলেছিল তাকে। কিন্তু কি করবেন বুঝতে পারছিলেন না। ১৮ স্টোন (২৫২ পাউন্ড) ওজন ছিল তার।
প্রেমিক অ্যালেস্টার তিন বছর ডেট করার পর ২০০৬ সালে পুলিনকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু এত ওজন নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে রাজি নয় পুলিন।
তাই ২০০৬ সালেই বেলজিয়ামের একটি হাসপাতালে ওজন কমানোর জন্য প্লাস্টিক সার্জারি করাতে যান পুলিন। কিন্তু এত টাকা কোথা থেকে আসবে? কারণ এ তো এক দুই হাজার টাকার ব্যাপার নয়।
অবশেষে সিদ্ধান্তটা নিয়েই ফেললেন তিনি। প্রিয় বাড়িটি বিক্রি করবেন বলে জানিয়ে দিলেন প্রেমিককে। পুলিনের এ সিদ্ধান্তকে পাগলামি ছাড়া অন্যকিছু মানতে নারাজ ছিল তার প্রতিবেশিরা।
কিন্তু পুলিনের ভাষ্য ছিল, আমি রীতিমতো আমার ওজন নিয়ে সবার কাছে লজ্জা পেতাম। এছাড়া এত ওজন বয়ে বেড়ানোও খুব কষ্টকর ছিল আমার জন্য।
কি আর করা প্রিয় বাড়িটি বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। বাড়িটির দাম হাঁকে সবাই ৮০,০০০ হাজার ডলার। অবশেষে ক্রেতার কাছে ৫০,০০০ হাজার টাকায় বাড়িটি বন্ধক রেখে টাকা নিয়ে সোজা হাসপাতালে যান পুলিন। প্রথমবারেই অপরেশনে সফল হন পুলিন। ২০০৮ সালে দ্বিতীয়বারের মত অপারেশন থিয়েটারে যান পুলিন। চর্বি কমানোর জন্য কয়েক ধাপে অস্ত্রপচার হয় তার। আর সফলও হন তিনি।
বাড়ি বিক্রি করে কোথায় যাবেন তিনি? অবশেষে স্বামী অ্যালেস্টারের লিঙ্কনশায়ারের স্পেলডিংয়ের বাড়িতে ওঠেন পুলিন। আর বিয়েতে পূর্বের চেয়ে অনেক সুন্দর লাগছিল পুলিনকে। এতেই মহাখুশি সাহসী পুলিন।বাংলাদেশ প্রতিদিন
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








