Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

শরীরে ‘ওবামা’ উলকি আঁকিয়েছেন ‘পপকুইন’ ম্যাডোনা

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: September 9, 2012 | 12:22 PM

অনলাইন ডেস্ক  : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নাম শরীরে লিখে ‘ওবামা’ উলকি আঁকিয়েছেন তাঁর সমর্থক ‘পপকুইন’ ম্যাডোনা। শুধু উলকি আঁকিয়েই ক্ষান্ত হননি এই ওবামা-সমর্থক; সম্প্রতি এমডিএনএ সফরে নিউইয়র্কের ইয়াংকি স্টেডিয়ামে গান গাওয়ার একপর্যায়ে স্বল্পবসনা এ গায়িকা তাঁর পিঠে আঁকা ওবামাভক্তির নিদর্শনটি ভক্ত-দর্শক-শ্রোতাদের দেখারও সুযোগ করে দেন। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল। ৫৪ বছরের এই গায়িকা মঞ্চে গান গাওয়ার একপর্যায়ে তাঁর পিঠে মোচনীয় কালিতে আঁকা ‘ওবামা’ শব্দের উলকিটি ভক্তদের দেখানোর জন্য পেছন ঘুরে দাঁড়ান। কিছুদিন আগে রাশিয়া সফরে গিয়েও প্রায় এমনই এক কাণ্ড করেছিলেন ম্যাডোনা। সে যাত্রায় তিনি রুশ প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দলের বেশ বিরাগভাজনই হয়েছিলেন। রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের সমালোচনা করে কারারুদ্ধ রুশ গানের দল পুশি রায়টের নাম পিঠে লিখে তাদের সমর্থনে মঞ্চে দাঁড়িয়েছিলেন পপকুইন। অবশ্য বারাক ওবামার নামাঙ্কিত উল্কি আঁকা নিয়ে নিউইয়র্কে তেমন কিছু ঘটেনি। আর সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জনসমর্থনের পাল্লা খানিক ভারী হওয়ায় এবার বরং উলকি আঁকার বিষয়টি তাঁর জন্য বেশ উপভোগ্যই হয়েছিল।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV