Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

শিগগিরই গ্রেপ্তার হচ্ছেন গোলাম আযম

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: September 20, 2010 | 3:42 AM

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তা সিআইডি’র পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক খান বলেছেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের মূল  হোতা ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম।
তার সার্বিক নেতৃত্বেই সব কিছু হয়েছে। গোলাম আযমের বিরুদ্ধে যথেষ্ট  সাক্ষ্যপ্রমাণ আমাদের হাতে এসেছে। তিনি বলেন, যিনি  গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত করছেন তিনি খুব তাড়াতাড়িই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এরপরই তাকে গ্রেপ্তার করা হবে। গতকাল রাজধানীর বেইলী রোডের মিনিস্টার্স ভবনে ট্রাইব্যুনালের নতুন অফিসে নিজ কক্ষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। আবদুর রাজ্জাক খান বলেন, খুব শিগগিরই গোলাম আযমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। সংস্থার অপর তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭১ সালে মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল গত ১৫ ও ১৬ই সেপ্টেম্বর শেরপুর ও ময়মনসিংহে অবস্থান করেন।  তদন্ত দলে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  মো. মতিউর রহমান, সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক খান এবং প্রসিকিউটর জেয়াদ আল মালুম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক খান বলেন, মুক্তিযুদ্ধের যেসব বিরোধিতাকারী নিরীহ বাঙালিদের অত্যাচার, মুক্তিযোদ্ধাদের হত্যা, মা-বোনদের ধর্ষণসহ বাড়িঘরে আগুন দিয়েছে, যাদের হাত থেকে বৃদ্ধ থেকে শিশু  কেউ রেহাই পায়নি তাদের বিরুদ্ধে  শেরপুর ও ময়মনসিংহে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহে পাক-হানাদার বাহিনীর দোসর কারা ছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। আমরা এ দুই জেলায় শহীদ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি এবং পেপার কাটিং ও ফটোগ্রাফ সংগ্রহ করেছি। আমাদের এই সরজমিন তদন্তে জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের নাম বারবার উঠে এসেছে। তার সহযোগীদের নামও আমরা পেয়েছি। তিনি বলেন, প্রথম পর্যায়ে ২০ জনের তালিকা করা হয়েছে। এই ২০ জনের মধ্যে চার জন ইতিমধ্যে এ মামলায় কারাগারে আছেন। এছাড়া, অন্য মামলায় গ্রেপ্তার হওয়ায় জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধেও আগামী ২১শে  সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানার শুনানি হবে। সাঈদীর বিরুদ্ধে জোরালো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ পাওয়া গেছে বলেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ২০ জনের তালিকা তৈরির প্রক্রিয়া প্রসঙ্গে  তদন্ত দলের এ সদস্য বলেন, মুক্তিযুদ্ধের সময়ে তাদের কৃত অপরাধের গুরুত্ব অনুধাবন করে আমরা এই তালিকা করেছি। অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV