Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

শিশুদের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বানের মধ্যে দিয়ে শেষ হল যুক্তরার্ষ্টের ফ্লোরিডার ফোর্ট লডারডেলের ফোবানার ২৬তম বাংলাদেশ সম্মেলনের দ্বিতীয় দিন

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: September 2, 2012 | 5:48 PM

ফোর্ট লডারডেল, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র : যুক্তরার্ষ্টের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে প্রায় অর্ধ শত ক্ষুদে শিল্পীর পরিবশেনায় আগামী প্রজন্মের শিশুদের জন্য শান্তি আর নিরাপদ আশ্রয় গড়ে তোলার মনোমুগ্ধকর আহ্বানের মধ্যে দিয়ে সমাপ্ত হল বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা ফোবানার ২৬তম বাংলাদেশ সম্মেলনের দ্বিতীয় দিন। ছোট ছোট শিশু শিল্পীদের পরিবেশিত কিং অব পপ মাইকেল জ্যাকসনের বিখ্যাত গান ”উই আর দ্য ওয়ার্ল্ড” এর চমৎকার পরিবেশনায় শিশুরা বিশ্বকে একটি নিরাপদ আশ্রয় হিসাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছে। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ফ্লোরিডার ফোর্ট লডারডেলের বিখ্যাত ব্রাওয়ার্ড কাউন্টি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিন শুরু হয় বিভিন্ন সেমিনারের মধ্য দিয়ে। উল্লেখযোগ্য সেমিনারের মধ্যে ছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে বাংলা ভাষার প্রয়োগ, ব্যবসা বাণিজ্য, ইয়ুথ সেমিনার, ট্যালেন্ট শো ইত্যাদি। পরে অনুষ্ঠানের মূলমঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই ফোবানা ইয়ুথ গ্রুুপ পরিবেশন করে নজরুল ও রবীন্দ্র সঙ্গীতের ছন্দে নাচ। এরপর অনুষ্ঠিত হয় ওয়াশিংটনের বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইনক, নিউইয়র্ক থেকে আগত বাংলাদেশ লীগ অব আমেরিকা ও বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যানসাসের মনোমুগ্ধকর পরিবেশনা। এরপর ফোবানা ইয়ুথ গ্রুপের একক সঙ্গীতানুষ্ঠান এবং বাংলাদেশ থেকে আগত নৃত্যদল রিদম পরপর তিনটি নাচ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। ডিসট্রেস চিলড্রেন নিয়ে কর্মরত  সামাজিক সংগঠন ডিসট্রেস চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের একটি ভিডিও চিত্র দর্শকদের সামনে উপস্থাপন করেন সংগঠনের কর্মকর্তা এহসান হক এমবিবিএস। এরপর আবারো পরিবেশিত হয় একক সঙ্গীতানুষ্ঠান। গানের ফাঁকে ফাঁকে নৃত্য পরিবশেন করে ফ্লোরিডার বিভিন্ন নৃত্যদল। তারপর পরই অনুষ্ঠান পরিবেশন করে বাংলাদেশ এসোসিয়েশন অব নিউজার্সী, বাংলাদেশ এসোসিয়েশন অব লসএঞ্জেলেস, মাইম শো পরিবেশন করেন লসএঞ্জেলেস প্রবাসী বাংলাদেশের বিখ্যাত ও আন্তর্জাতিক মাইম শিল্পী মাশহুরুল হুদা। সঙ্গীত ও নৃত্য পরিবশেন করে আলিফ আলাউদ্দীন, কান্তা আবীর, বাংলাদেশ থেকে আগত নৃত্যদল রিদম ও ফোবানা ইয়ুুথ ফোরামের পূর্বাশা রহমান, সোমা দাস, ও সুমনা হক। রাত ১১টায় মঞ্চে আসেন নিউইয়র্ক থেকে আগত বাউল শিল্পী তাজুল ইমাম। তিনি পরপর ৪টি বাউল গান পরিবেশন করে দর্শকদেরকে মুগ্ধ করেন। এরপর ফ্লোরিডার প্রায় অর্ধশত ক্ষুদে  শিল্পী যৌথভাবে কিং অব পপ খ্যাত মাইকেল জ্যাকসনের উই আর দ্য ওয়ার্ল্ড পরিবেশনার মধ্যে দিয়ে শিশুদের জন্য বিশ্বকে একটি নিরাপদ আশ্রয় হিসাবে গড়ে তোলার আহ্বান জানানো হয়। এই সময় হল ভর্তি দর্শক শিশুদের সাথে নেচে গেয়ে তাদের আহ্বানের সাথে একাত্ত্বতা ঘোষনা করেন। পরে বাংলাদেশ থেকে আগত নৃত্যদল রিদম পাশ্চাত্যের সাথে দেশীয় সংস্কৃতির মিশ্রনে পরিবেশন করে নাচ। রাত সাড়ে ১১টায় মঞ্চে আসেন কনক চাঁপা। তিনি তার জনপ্রিয় সাত আটটি গান পরিবেশন করে দর্শকদেরকে মাতিয়ে রাখেন। এরপর মঞ্চে আসেন বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর। বেশ কটি জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন এন্ড্রু কিশোর। রাত সাড়ে ১২টায় এন্ড্রু কিশোরের সাথে মঞ্চে আবারো আসেন শিল্পী কনক চাঁপা। রাত প্রায় সোয়া একটা পর্যন্ত দেশের স্বনামধন্য এই দুই শিল্পী বিভিন্ন চলচ্চিত্রের দ্বৈতগান পরিবেশন করে উপস্থিত দর্শকদেরকে মাতিয়ে রাখেন। গানের সাথে দর্শকরা প্রানভরে নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন। রাত দেড়টার সময় অনুষ্ঠানের আহ্বায়ক আতিকুর রহমান ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। বিপুল সংখ্যক সংস্কৃতি প্রেমী দর্শক শ্রোতা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে অনুষ্ঠানে যোগদান করেন। তারা খুব অভিভুত বিভিন্ন অনুষ্ঠানমালা দেখে। সম্মেলন মঞ্চের পাশেই থাকা বই, শাড়ী-কাপড়, গয়না, খাবার, রিয়েল এস্টেট সহ বিভিন্ন স্টল বেশ জমে ওঠে। সম্মেলন ২ সেপ্টেম্বর রোববার শেষ হবে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV