শিশুদের নামের ব্যাপারে গত ১০০ বছরে মার্কিনিদের রুচিতে বিরাট পরিবর্তন এসেছে
ডেস্ক রিপোর্ট : শিশুদের নামের ব্যাপারে গত ১০০ বছরে মার্কিনিদের রুচিতে বিরাট পরিবর্তন এসেছে। তবে কিছু কিছু নামের প্রতি ভালোবাসা এখনও অটুট রয়ে গেছে। এরকম একটি নাম হচ্ছে উইলিয়াম। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ১৯১১ সালে যেসব নামের প্রতি মার্কিনিদের দুর্বলতা ছিল ২০১১ সালে এসে তাতে পরিবর্তন এসেছে। ২০১১ সালে ছেলেদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে জ্যাকব আর মেয়েদের নাম সফিয়া। কিন্তু ১৯১১ সালে ছেলেদের জনপ্রিয় নাম ছিল জন ও মেয়েদের মেরি। ২০১১ সালে এসে সর্বাধিক পছন্দের নামের মধ্যে সেরা ২০-এ স্থান পায় জন ও মেরি নাম। তবে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একটি নাম হলো উইলিয়াম। ১৯১১ সালে এই নামটি ছিল সর্বাধিক পছন্দের তালিকায়, দুই নম্বরে। ২০১১ সালে সেটি তিন নম্বরে অবস্থান করছে। জেমস নামটিও তালিকায় ২০-এর মধ্যে স্থান করে নিতে পেরেছে। তবে তিন থেকে তার অবস্থান নেমে এসেছে ১৭ নম্বরে। মেয়েদের নামের মধ্যে এলিজাবেথ নামটি সেরা ২০-এ টিকে রয়েছে। অবশ্য সাত থেকে তার অবস্থান নেমে এসেছে ১১ নম্বরে। ২০১১ সালে ছেলে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের মধ্যে রয়েছে জ্যাকব, ম্যাসন, উইলিয়াম, জেডেন, নোয়া, মাইকেল ইত্যাদি। অন্যদিকে মেয়েদের জনপ্রিয় নামের মধ্যে রয়েছে সফিয়া, ইসাবেলা, এমা, ওলিভিয়া, এভা, এমিলি ইত্যাদি। তবে বিশেষজ্ঞরা বলছেন, সভ্যতার ক্ষয়ের একটি লক্ষণ হচ্ছে নামের ব্যাপারে রুচির এই পরিবর্তন। সূত্র : ইয়াহু নিউজ/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








