Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

শিশুদের বিচার করা উচিত নয়

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: January 16, 2012 | 7:20 PM

ডেস্ক: কোন শিশুকে অপরাধের জন্য আদালতের মুখোমুখি করা সমীচীন নয় বলে মত দিয়েছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা। সে সঙ্গে অপরাধের দায় নেয়ার বয়স ১২ বছরে উত্তীর্ণ করার পক্ষেও যুক্তি দেখিয়েছেন তারা। যুক্তরাজ্যের আইয়ান ডাঙ্কান স্মিথের তৈরি নতুন এক প্রস্তাবনায় ১২ বছরের নিচের কোন শিশুকে তার অপরাধের জন্য বিচার করা উচিত নয় বলে উল্লেখ করা হয়েছে। যদিও বর্তমানে ইংল্যান্ড ও ওয়ালেসে অপরাধের দায়ভার নেয়ার বয়স ১০ বছর রয়েছে। ফলে এই প্রস্তাবনা মন্ত্রীদের মধ্যে তীব্র বিতর্কের জন্ম দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাজ্যের সেন্টার ফর সোশ্যাল জাস্টিসের তৈরি এই প্রস্তাবনায় ১৩ বছরের আগে শিশুরা পরিপক্কতা অর্জন করতে পারে না এবং এই সময়ে তারা তাদের কাজের পরিণাম সম্পর্কেও বুঝতে পারে না বলে দাবি করা হয়েছে। এই প্রস্তাবটির পক্ষে ৩৩ জন যুব বিশেষজ্ঞ সমর্থনও জানিয়েছেন। অন্যদিকে যুক্তরাজ্যের বিচারমন্ত্রী ক্রিসপিন ব্লান্ট অপরাধের দায়ভার নেয়ার বয়স বাড়ানোর কোন রকম প্রচেষ্টার কথা নাকচ করে দিয়েছেন। ফলে এ নিয়ে তীব্র বিতর্কের আশঙ্কা থেকেই গেছে। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV